• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বেগম রোকেয়া দিবসে রাজশাহীর ৮ নারী পেলেন ‘অদম্য’ স্বীকৃতি বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহৎ দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত কয়েক ঘণ্টা’র মধ্যেই গাজীপুরে পাঁচ স্থানে আ‘গুন আমতলীতে বিএনপি নেতা জালাল ফকিরকে গণসংবর্ধনা খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রিটনের দোয়া প্রার্থনা গাজীপুরের গাছায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও তবারক বিতরণ টঙ্গীতে বেসরকারি বিদ্যালয়গুলোর ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর নির্বাচনী প্রচারণা শুরু গাজীপুরে হাজী মো: মনসুরআলী একাডেমীর বার্ষিক ক্লাসপার্টি ও পুরস্কার বিতরণ সম্পন্ন
বিজ্ঞপ্তি :
Wellcome to our website...

জুলাই গণঅভ্যু’ত্থান দিবসে গাজীপুরে জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় গাজীপুর মহানগরের শিববাড়ি মোড়ে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মুহা. জামাল উদ্দিন বলেন, “জুলাই গণঅভ্যু’ত্থান ছিল স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক ঐতিহাঁসিক আলোকবর্তিকা। দেশের মানুষ তখন অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে জীবন দিয়ে প্রমাণ করেছে—এ দেশ অন্যায় মানে না। আজও আমরা একই স্বৈ’রতা’ন্ত্রিক আগ্রাসনের মুখে। জামায়াত ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে ইনসাফ ও ন্যায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়ে যাবে।”সভাপতির বক্তব্যে গাজীপুর জেলা জামায়াতের আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জাহাঙ্গির আলম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাঁসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়।

এই দিনে ছাত্র-জনতা এক কাতারে শামিল হয়ে দুর্নীতিবাজ ও স্বৈ’রশাসকদের বিরুদ্ধে যে বিদ্রোহ গড়ে তুলেছিল, তা আজও আমাদের জন্য প্রেরণার উৎস।
তিনি বলেন, ‘বর্তমান দুঃশাসন, গণত’ন্ত্রহীনতা ও দমন-পীড়নের পরিবেশ আমাদের আবারো সেই চেতনাতেই ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আমি এই মঞ্চ থেকে স্পষ্ট করে বলতে চাই—বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো বৈধ ভোটাধিকার, মানবিক অধিকার কিংবা ন্যায়বিচার থেকে পিছু হটবে না। আমাদের সংগ্রাম দেশপ্রেমের, ইনসাফ প্রতিষ্ঠার এবং জাতিকে মুক্তির পথে এগিয়ে নেওয়ার। জনগণের ম্যান্ডেট পেলে আমরা গাজীপুর তথা বাংলাদেশের উন্নয়ন ও নিরাপত্তার রূপরেখা বাস্তবায়ন করবো। আমরা ক্ষমতার জন্য নয়, মানুষের হক আদায়ের জন্য রাজনীতি করি।”সমাবেশটি পরিচালনা করেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারী আবু সাঈদ মুহাম্মদ ফারুক।মিছিলের আগে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও গাজীপুর-৫ আসনের এমপি প্রার্থী মো. খায়রুল হাসান, নায়েবে আমীর ও গাজীপুর-২ আসনের এমপি প্রার্থী মো. হোসেন আলী,জেলা নায়েবে আমীর মাওলানা মো. সেফাউল হক, জেলা সেক্রেটারী মো. সফিউদ্দিন, সহকারি সেক্রেটারী মো. মুস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারী আনিসুর রহমান বিশ্বাস,মহানগর সহকারী সেক্রেটারী মো. আজহারুল ইসলাম মোল্লা ও মো. আফজাল হোসাইন।

আরো বক্তব্য দেন, সাবেক সচিব ও গাজীপুর-১ আসনের এমপি প্রার্থী মো. শাহ আলম বকশী,
কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও গাজীপুর-৪ আসনের এমপি প্রার্থী মো. সালাহ উদ্দিন আইয়ুবী, সাবেক শিবির নেতা ড. হাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির মহানগর সভাপতি মো. রেজাউল ইসলাম, জেলা সভাপতি মো. ইয়াসিন আরাফাত, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা শাখার সভাপতি মো. ইকবাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন মাওলানা জাকারিয়া হোসাইন বিন কবির। সমাবেশ চলাকালে তিনবার ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়,যা অংশ গ্রহণকারীদের হৃদয় ছুঁয়ে যায়।সমাবেশ শেষে একটি বিশাল ও সু’শৃঙ্খল গণমিছিল শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে জয়দেবপুর চৌরাস্তা সড়ক প্রদক্ষিণ করে সাডি এলাকায় গিয়ে শেষ হয়। রাস্তাজুড়ে দিল্লি না ঢাকা? ঢাকা , ঢাকা” আজাদি না গোলামি? আজাদী আজাদী” তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার সৈরাচার” বুকের মধ্যে অনেক ঝড় বুক পেতেছি গু’লি কর ‘ইনসাফ প্রতিষ্ঠা করো’, ‘গণতন্ত্র মুক্তি চাই’, ‘জুলাই গণবিদ্রোহ চেতনায় ফিরিয়ে আনো’—এই ধরণের শ্লোগানে মুখরিত ছিল আকাশ বাতাস।নেতৃবৃন্দ বলেন, “শহীদদের র’ক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা শান্তিপূর্ণ গণআন্দোলন চালিয়ে যাব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • সোমবার (সন্ধ্যা ৬:২৯)
  • ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

dfxgvbdfffffybhrtfybrt

আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট