বেনাপোলে আধুনিক হাসপাতালের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ - Sotto Unmochon বেনাপোলে আধুনিক হাসপাতালের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ - Sotto Unmochon
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

বেনাপোলে আধুনিক হাসপাতালের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

ডেক্স রিপোর্ট / ২ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

Views: 0

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে রোববার (১৯ এপ্রিল) স্থানীয় ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষ মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। এদিন সকালে বেনাপোল বলফিল্ডের সামনে আয়োজিত বিশাল মানববন্ধনে ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন কয়েকশ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা অভিযোগ করেন, জনগুরুত্বপূর্ণ এই জনপদে পর্যাপ্ত চিকিৎসাসেবা না থাকা চরম উদ্বেগের বিষয়।

​মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বলফিল্ড থেকে শুরু হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে। পরে উত্তেজিত ছাত্র-জনতা যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। অবরোধের ফলে দীর্ঘ দুই ঘণ্টা দেশের এই ব্যস্ততম সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, যাতে বিপাকে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

আন্দোলনকারীদের দাবি, বেনাপোল বন্দরে প্রতিদিন প্রায় ২০ হাজার শ্রমিক, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকেন। এছাড়া প্রতিদিন কয়েক হাজার পাসপোর্টধারী যাত্রী এই বন্দর দিয়ে যাতায়াত করলেও জরুরি প্রয়োজনে সেবা দেওয়ার মতো কোনো আধুনিক হাসপাতাল এখানে নেই।

​বক্তারা আরও বলেন, কোনো জরুরি রোগী বা দুর্ঘটনার শিকার ব্যক্তিকে চিকিৎসার জন্য প্রায় ৪০ কিলোমিটার দূরে যশোরে নিয়ে যেতে হয়। যাতায়াতের দীর্ঘ সময় ব্যয় হওয়ার কারণে পথেই অনেক রোগীর অবস্থার অবনতি ঘটে এবং সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে মৃ’ত্যুর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। স্থানীয়দের জীবন রক্ষায় বেনাপোলে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল স্থাপনের কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তারা সরকারের প্রতি জোর আহ্বান জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দেন কর্মসূচি পালনকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • রবিবার (রাত ১০:৪০)
  • ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard