গাছায় মাদ্রাসা শিক্ষকের পাষণ্ডতা: পাওনা টাকা চাওয়ায় ছাত্রকে পিটিয়ে জখম - Sotto Unmochon গাছায় মাদ্রাসা শিক্ষকের পাষণ্ডতা: পাওনা টাকা চাওয়ায় ছাত্রকে পিটিয়ে জখম - Sotto Unmochon
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাছায় মাদ্রাসা শিক্ষকের পাষণ্ডতা: পাওনা টাকা চাওয়ায় ছাত্রকে পিটিয়ে জখম

ডেক্স রিপোর্ট / ১ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

Views: 0

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন জাঝর এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী শিশু ইয়াসিন আরাফাত স্থানীয় ‘আল মাদরাসাতু দারুল তাকওয়া’ নামক একটি প্রতিষ্ঠানের হিফজ বিভাগের শিক্ষার্থী। এই বর্বরোচিত ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা আঃ রাজ্জাক আজ ২৫ এপ্রিল গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​ঘটনার বিবরণ ও অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক শফিক পাবনা জেলার আমিনপুর থানার বাসিন্দা। তিনি ভুক্তভোগীর পিতা আঃ রাজ্জাকের পূর্ব পরিচিত ছিলেন। কিছু দিন আগে শফিক ১ লক্ষ টাকা ধার চাইলে আঃ রাজ্জাক তাকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। গত ১০ এপ্রিল স্থানীয় সাক্ষী আতাউর রহমানের দোকানে বসে এই লেনদেন সম্পন্ন হয়। এরপর থেকেই পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ওই শিক্ষকের সাথে ছাত্রের পিতার মনোমালিন্য চলছিল।

​ভুক্তভোগী পরিবার জানায়, ২৫ এপ্রিল সকালে আঃ রাজ্জাক তার ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসার কিছুক্ষণ পরই এই নৃশংস ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে শিক্ষক শফিক অসৎ উদ্দেশ্যে ইয়াসিনের মুখে গামছা পেঁচিয়ে শব্দ বন্ধ করে দেন। এরপর একটি কাঠের লাঠি দিয়ে শিশুটির পিঠ, দুই হাতের বাহু, কান, পা এবং হাতের তালুসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে র’ক্ত জমাট বাঁধা জখম করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয় যে, শিশুটির শরীরের চামড়া টেনে ধরে সজোরে আছাড়ও মারা হয়েছে।

​দুপুর ১২টার দিকে শিশুটি কোনোমতে বাড়িতে ফিরে কান্নাকাটি করে বিস্তারিত জানালে স্বজনরা তাৎক্ষণিক মাদ্রাসায় ছুটে যান। তবে পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত শিক্ষক শফিক ততক্ষণে মাদ্রাসা থেকে পালিয়ে আ’ত্মগোপন করেছেন। এ বিষয়ে আঃ রাজ্জাক ক্ষোভ প্রকাশ করে বলেন, টাকা নিয়ে বিরোধের জেরে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এভাবে অমানুষিক নির্যাতন করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চাই।

​গাছা থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পলাতক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আহত শিশুটির চিকিৎসার খোঁজ নেওয়া হচ্ছে। এদিকে এক মাসুম শিশুর ওপর এমন বর্বরোচিত নির্যাতনের ঘটনায় পুরো এলাকায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • সোমবার (রাত ৮:৫৮)
  • ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard