কাপাসিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন - Sotto Unmochon কাপাসিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

কাপাসিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

এ এইচ সবুজ নিজস্ব প্রতিনিধি / ১৮ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

Views: 3

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘোরশ্বাব জলমহালকে কেন্দ্র করে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে সরব হয়েছে এলাকাবাসী।

শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার ঘাগটিয়া ও সনমানিয়া ইউনিয়নবাসীর উদ্যোগে কামারগাঁও গ্রামে এক বিশাল মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সংবাদ সম্মেলনে মামুনুর রশিদ তার বিরুদ্ধে আনা সকল অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে বলেন, গত শুক্রবার একটি কুচক্রী মহল তার নাম জড়িয়ে গণমাধ্যমে মিথ্যা তথ্য সরবরাহ করেছে। তিনি জানান, ঘোরশ্বাব জলমহালটি বর্তমানে সরকারের কাছ থেকে ১৪৩১-১৪৩৬ বঙ্গাব্দ মেয়াদে বৈধভাবে ইজারা নিয়েছে ‘জয়দেবপুরের মাধববাড়ী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’। এই ইজারার সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পৃক্ততা নেই।

কাপাসিয়ায় যুবদল নেতার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের জলমহাল উন্মুক্ত করার দাবিকে তিনি স্বাগত জানান, তবে যারা বৈধভাবে ইজারা নিয়ে বিনিয়োগ করেছেন, তাদের ক্ষতি করা সমীচীন নয়। মূলত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ এই অপপ্রচার চালাচ্ছে।

​সংবাদ সম্মেলনে মাধববাড়ী মৎস্যজীবী সমবায় সমিতির সহ-সভাপতি জিতেন্দ্র চন্দ্র বর্মন জানান, তারা সরকারি নিয়ম মেনে লিজ নিয়ে মাছ চাষ করছেন এবং এখানে মামুনুর রশিদের কোনো ব্যবসায়িক অংশীদারিত্ব নেই। তিনি অভিযোগ করেন, যারা বর্তমানে মানববন্ধন করছে, তারাই অতীতে এই ফিশারিজ থেকে মাছ লুটপাট করেছে। মামুনুর রশিদ কেবল মানবিক কারণে বিপদে-আপদে তাদের পাশে দাঁড়িয়েছেন।

কাপাসিয়ায় যুবদল নেতার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

এদিকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া দুই ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জানান। তারা দাবি করেন, মামুনুর রশিদ সব সময় এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকেন এবং তার সম্মানহানি করার এই প্রচেষ্টা তারা কোনোভাবেই মেনে নেবেন না। কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক মনিরুল হক, সাবেক ইউপি সদস্য রমজান আলী, নজরুল ইসলাম ব্যাপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (ভোর ৫:৩৯)
  • ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard