গাজীপুরে মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি মহানগর তাঁতি দলের শ্র'দ্ধা নিবেদন - Sotto Unmochon গাজীপুরে মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি মহানগর তাঁতি দলের শ্র'দ্ধা নিবেদন - Sotto Unmochon
  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি মহানগর তাঁতি দলের শ্র’দ্ধা নিবেদন

মেহেদী হাসান শাহীন নিজস্ব প্রতিনিধি / ৭ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

Views: 0

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্র’দ্ধা নিবেদন করেছে গাজীপুর মহানগর তাঁতি দল। দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর সন্তানদের বিনম্র শ্র’দ্ধায় স্মরণ করা হয়। একই সঙ্গে দেশমাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের অবিস্মরণীয় অবদানের কথা গুরুত্বের সাথে তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে শহীদদের আ’ত্মার মাগফিরাত কামনা করে তাদের ত্যাগ ও আদর্শকে নতুন প্রজন্মের জন্য অফুরন্ত অনুপ্রেরণা হিসেবে অভিহিত করা হয়।

​আলোচনা সভায় বক্তারা বলেন, এ ধরনের কর্মসূচি তরুণ সমাজের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা। কর্মসূচি চলাকালে মহান স্বাধীনতার বীর শহীদদের স্মরণে বিশেষ নিরবতা পালন করা হয়।

​গাজীপুর মহানগর তাঁতি দলের সভাপতি তাজুল ইসলাম বেপারী ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন তাজুর নেতৃত্বে এই বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর তাঁতি দলের সহ-সভাপতি মো. জজ মিয়া, সহ-সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ হোসেন মকবুল, সহ-প্রচার সম্পাদক নূরে আলম, সহ-প্রচার সম্পাদক বদিউজ্জামানসহ টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মসূচি শেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শুক্রবার (রাত ১২:২১)
  • ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard