গাজীপুরে হাজী মো: মনসুরআলী একাডেমীর বার্ষিক ক্লাসপার্টি ও পুরস্কার বিতরণ সম্পন্ন - Sotto Unmochon গাজীপুরে হাজী মো: মনসুরআলী একাডেমীর বার্ষিক ক্লাসপার্টি ও পুরস্কার বিতরণ সম্পন্ন - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে হাজী মো: মনসুরআলী একাডেমীর বার্ষিক ক্লাসপার্টি ও পুরস্কার বিতরণ সম্পন্ন

ফাহিম ফরহাদ নিজস্ব প্রতিনিধি / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

Views: 0

গাজীপুরে হাজী মো: মনসুর আলী সরকার একাডেমীর বার্ষিক ক্লাসপার্টি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭নভেম্বর) মহানগরীর বাসন সরকারবাড়ি সরকের মুন্সিবাড়ি এলাকায় বিদ্যালয়ের নিজস্ব ভবন চত্বরে দিনব্যাপী আয়োজিত নানা ইভেন্ট কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হালিম সরকার ও পরিচালক আব্দুল মতিন সরকার।

এর আগে এদিন সকাল থেকে দুপুর অবদি শিক্ষার্থীদের নানা প্রকার নৈতিক ও সামাজিক শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন প্রতিষ্ঠানটির শিক্ষক মন্ডলী। এরপর শিক্ষার্থীদের মানসিক বিকাশের চেতনায় নানা প্রকার খেলা ধুলা, মুক্ত -ছড়া, কবিতা ও গান পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এছারা বাদ্যের তালে তালে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের পৃথক পৃথক অংশগ্রহণে ঐতিজ্যবাহী চেয়ার সিটিং খেলা অনুষ্ঠিত হয়। শেষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, সভাপতি ও পরিচালক সকলে মিলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এতে অংশ নেন শিক্ষার্থীদের অভিভাবকেরাও। দুপুরের পর শিক্ষক শিক্ষার্থীরা মিলিত হয়ে রং ছড়াছড়ি করে মেতে উঠেন আনন্দোৎসবে। দিনটি স্বরণীয় করে রাখতে কেক কর্তনের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাসহ সংশ্লীষ্টরা অত্যন্ত আন্তরিকতার সহিত মাতৃস্নেহে পাঠদান করে থাকেন শিক্ষার্থীদের। মানসিক বিকাশের জন্য মনোরম প্রাকৃতিক পরিবেশে রয়েছে খেলাধুলা ও শরীরচর্চার জন্যে বিশাল পরিসরের এক মাঠ।

অভিভাবকরা জানান, যেখানে বর্তমান প্রেক্ষাপটে অধিকাংশ প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানেই কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্যে খেলাধুলার মাঠ তেমন একটা নজড়ে আসেনা। বিপরিতে হাজী মনসুর আলী সরকার একাডেমী অভিভাবকদের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে দূষণমুক্ত প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে, “প্লে থেকে অষ্টম শ্রেণী” অবদি অধ্যয়নের এই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানটি। ফলে অভিভাবকেরা স্বতঃস্ফূর্ত এ প্রতিষ্ঠানে সন্তানদের অধ্যয়নের সিদ্ধান্তও গ্রহণ করেন। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্যও কামনা করেন অভিভাবকেরা।

সভাপতি ও শিক্ষকরা জানান, আশপাশে শিক্ষাপ্রতিষ্ঠানের ঘাটতি লাঘবে ২০১৪ সালে নিজস্ব পতিত জায়গায় গড়ে তোলা হয় প্রতিষ্ঠানটি। প্রায় একযুগ হতে চলেছে সরকারি সুযোগ-সুবিধা না পেলেও ব্যক্তি উদ্যোগে নামমাত্র মাসিক বেতনে স্থানীয় প্রতিষ্ঠানটি এগীয়ে চলেছে শিক্ষার আলো ছড়াতে। এছারা গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্যে রাখা হয়েছে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ সুবিধা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (ভোর ৫:৫০)
  • ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১লা রমজান, ১৪৪৭ হিজরি
  • ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard