জাতীয়তাবাদী পেশাজীবী দল ও জার্নালিস্ট ক্লাবে যোগ দিলেন বিশিষ্ট কোরআন বিশ্লেষক সাইফুল্লাহ মনসুর - Sotto Unmochon জাতীয়তাবাদী পেশাজীবী দল ও জার্নালিস্ট ক্লাবে যোগ দিলেন বিশিষ্ট কোরআন বিশ্লেষক সাইফুল্লাহ মনসুর - Sotto Unmochon
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

জাতীয়তাবাদী পেশাজীবী দল ও জার্নালিস্ট ক্লাবে যোগ দিলেন বিশিষ্ট কোরআন বিশ্লেষক সাইফুল্লাহ মনসুর

ডেক্স রিপোর্ট / ১০ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

Views: 1

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল ও টেলিভিশন জার্নালিস্ট ক্লাবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিশিষ্ট কোরআন বিশ্লেষক হাফেজ সাইফুল্লাহ মনসুর। শনিবার রাতে রাজধানীর পল্টনের একটি অভিজাত রেস্টুরেন্টে পেশাজীবী দল ও টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই দুই সংগঠনে যুক্ত হন। দেশ ও জাতির সেবায় পেশাজীবীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

​বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন পেশাজীবী দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আর কে রেজা এবং সাধারণ সম্পাদক আনজাম খালেক। নেতৃবৃন্দ হাফেজ সাইফুল্লাহ মনসুরের এই যোগদানকে পেশাজীবীদের অধিকার আদায়ের লড়াইয়ে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন রমি এবং উপদেষ্টা শহিদুল ইসলাম মামুনসহ টেলিভিশন জার্নালিস্ট ক্লাব ও পেশাজীবী দলের অন্যান্য ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। বক্তারা হাফেজ সাইফুল্লাহ মনসুরের কর্মময় জীবনের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, তার মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পেশাজীবী দল এবং টেলিভিশন জার্নালিস্ট ক্লাব ভবিষ্যতে আরও গতিশীল হবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি ন্যায়নিষ্ঠ সমাজ গঠনে এই ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • রবিবার (রাত ১১:৪৯)
  • ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard