বাঘায় ২য় তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত - Sotto Unmochon বাঘায় ২য় তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

বাঘায় ২য় তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ১০৩ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

Views: 0

বড় আয়োজনের মধ্য দিয়ে বাঘার মর্শিদপুর পশ্চিম পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ১৭ নভেম্বর, সোমবার অনুষ্ঠিত হয়েছে ২য় তাফসীরুল কুরআন মাহফিল।

মাহফিলে প্রথম বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা মোঃ মিজানুর রহমান নাটোরী, ধর্মীয় আলোচক (এশিয়ান টিভি, মোহনা টিভি, ঢাকা) ও সহ-সভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, নাটোর জেলা শাখা।

দ্বিতীয় বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ মাওলানা মোঃ মুস্তাকিম আহম্মেদ (রাজশাহী), সভাপতি, বাংলাদেশ আল-কোরআন গবেষণা পরিষদ, রাজশাহী জেলা।

তৃতীয় বক্তা হিসেবে বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা মোঃ ওমর ফারুক (বগুড়া), সহকারী শিক্ষক, জামীয়া ইসলামীয়া বশির উদ্দিন খান হাফেজিয়া মাদ্রাসা, বাঘা, রাজশাহী।

মাহফিলের প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ নুরুজ্জামান খান (মানিক), সাবেক সহ-সভাপতি রাজশাহী বিএনপি, সাবেক সভাপতি বাঘা উপজেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি রাজশাহী জেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন (নূহ), আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘা শাখা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ শাজাহান আলী সরকার, সাবেক সভাপতি, ৯ নং ওয়ার্ড বাঘা পৌর বিএনপি।

প্রধান অতিথির বক্তব্যে মানিক খান বলেন, ইসলাম শান্তির ধর্ম। মানবকল্যাণই ইসলামের মূল বার্তা। এই তাফসীরুল কুরআন মাহফিল নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ, যা মানুষের মাঝে ইসলামী জ্ঞান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (ভোর ৫:৫৬)
  • ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১লা রমজান, ১৪৪৭ হিজরি
  • ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard