গাজীপুরে র‍্যাবের সাড়াশি অভিযান: ৭০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার - Sotto Unmochon গাজীপুরে র‍্যাবের সাড়াশি অভিযান: ৭০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার - Sotto Unmochon
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে র‍্যাবের সাড়াশি অভিযান: ৭০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

ডেক্স রিপোর্ট / ০ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

Views: 0

গাজীপুরের কালিয়াকৈরে মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) গভীর রাতে কালিয়াকৈর থানাধীন হরতকিতলা এলাকায় এই অভিযান চালানো হয়। র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা নিশ্চিত হয় যে, ওই এলাকার একটি ভাড়া বাসায় বিপুল পরিমাণ মাদক মজুদ রেখে কেনাবেচা চলছে।

​প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-১-এর একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। এসময় র‍্যাব সদস্যরা ধাওয়া করে মো. দাদন মিয়া (৩২) ও মো. শিহাব উদ্দিন (২২) নামের দুইজনকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে প্রায় ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের বর্তমান বাজার মূল্য আনুমানিক ২১ লাখ ২১ হাজার টাকা।

​অভিযানকালে মাদক বিক্রির নগদ ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। র‍্যাব জানিয়েছে, উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে র‍্যাবের এমন কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (রাত ১০:১৫)
  • ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard