রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সেবার বেহাল দশা: ইন্টার্নদের কর্মবিরতিতে চরম ভোগান্তি - Sotto Unmochon রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সেবার বেহাল দশা: ইন্টার্নদের কর্মবিরতিতে চরম ভোগান্তি - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সেবার বেহাল দশা: ইন্টার্নদের কর্মবিরতিতে চরম ভোগান্তি

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ১১ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

Views: 0

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে সাধারণ মানুষের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দানা বেঁধে উঠেছে। চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতালের অভ্যন্তরীণ সেবার মান ধারাবাহিকভাবে নিম্নমুখী হচ্ছে। এছাড়া চিকিৎসক ও নার্সদের অপেশাদার আচরণ এবং হাসপাতালের বাইরে সক্রিয় শক্তিশালী দালালচক্রের দৌরাত্ম্যে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। ভুক্তভোগীদের মতে, সরকারি হাসপাতালে স্বল্পমূল্যে সেবা পাওয়ার আইনি অধিকার থাকলেও বাস্তবে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য করা হচ্ছে। সেখানে ডাক্তারদের উচ্চমূল্যের পরামর্শ ফি মেটাতে গিয়ে নিম্নআয়ের মানুষ নিঃস্ব হয়ে পড়ছে।

​হাসপাতালকে ঘিরে গড়ে ওঠা দালাল ও গাড়ি সিন্ডিকেটের অরাজকতা এখন চরমে। এমনকি হাসপাতাল থেকে মরদেহ বের করার ক্ষেত্রেও নির্দিষ্ট সিন্ডিকেটের অ্যাম্বুলেন্স বা গাড়ি ব্যবহারে বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে। অন্য কোনো যানবাহন প্রবেশে বাধা দেওয়ায় স্বজনদের অতিরিক্ত অর্থ ব্যয় করে লাশ পরিবহন করতে হচ্ছে। এর মাঝে পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে ইন্টার্ন চিকিৎসকদের ডাকা ২৪ ঘণ্টার কর্মবিরতি। রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ তুলে নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। এর ফলে হাসপাতালের জরুরি বিভাগ বাদে অন্যান্য নিয়মিত চিকিৎসা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে, যা সাধারণ রোগীদের অবর্ণনীয় কষ্টের মুখে ঠেলে দিয়েছে।

​রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মো: মাফুজুল হুসাইন হিকোল সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, চিকিৎসকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের প্রশাসনিক অনিয়ম ও দালালচক্র নির্মূল করা এখন সময়ের দাবি। হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করলে এই অচলাবস্থা কাটবে না। একইসঙ্গে বেসরকারি পর্যায়ে উচ্চ ফি এবং অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চলমান ‘চিকিৎসা বাণিজ্য’ বন্ধ করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। ভুক্তভোগী সাধারণ মানুষও এখন এই বিশৃ’ঙ্খলা থেকে মুক্তি পেতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ প্রত্যাশা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (বিকাল ৫:৩৩)
  • ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard