টঙ্গীতে বাবা-ছেলের রহস্যজনক মৃ'ত্যু: বড় ছেলে পুলিশ হেফাজতে - Sotto Unmochon টঙ্গীতে বাবা-ছেলের রহস্যজনক মৃ'ত্যু: বড় ছেলে পুলিশ হেফাজতে - Sotto Unmochon
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

টঙ্গীতে বাবা-ছেলের রহস্যজনক মৃ’ত্যু: বড় ছেলে পুলিশ হেফাজতে

ডেক্স রিপোর্ট / ১ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

Views: 0

গাজীপুরের টঙ্গীতে পিতা ও পুত্রের রহস্যজনক মৃ’ত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) ভোররাতে টঙ্গীর উত্তর বনমালা এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মো. সোহেল হোসেন (৫২) এবং তাঁর ছোট ছেলে সাকিব হোসেন (১৮)।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড় ছেলে সোহান হোসেনকে (২৭) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

​পুলিশ ও স্থানীয় সূত্র মারফত জানা গেছে, নিহত সোহেল হোসেন সাবেক প্রবাসী ছিলেন। প্রায় এক বছর আগে তাঁর স্ত্রীর মৃ’ত্যুর পর তিনি দুই ছেলেকে নিয়ে উত্তর বনমালা এলাকার নিজস্ব বাসভবনে থাকতেন। নিহত সাকিব রাজধানীর উত্তরায় একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সাকিবের মরদেহে নৃশংসতার ভয়াবহ চিহ্ন পেয়েছে পুলিশ। তাঁর মাথার পেছনে গভীর ক্ষত এবং অত্যন্ত নিখুঁতভাবে ডান হাতের কব্জি ও বাম পায়ের গোড়ালির অংশ কাটা ছিল। ধারণা করা হচ্ছে, চিৎকার রোধে মুখে কাপড় গুঁজে দিয়ে শ্বাসরোধ ও রগ কেটে তাঁকে হ’ত্যা করা হয়েছে।

গাজীপুরের টঙ্গীতে পিতা ও পুত্রের রহস্যজনক মৃ'ত্যুর পর পুলিশের তদন্ত কার্যক্রম।

অন্যদিকে, বাবা সোহেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে টঙ্গীর একটি রেললাইন থেকে। পুলিশের ভাষ্যমতে, বড় ছেলে সোহান হোসেন ঘটনার সময় পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে নৈশকালীন ডিউটি শেষে বাসায় ফিরে ঘুমিয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিজ বাসা থেকে ছেলের এবং রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃ’ত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও বিষয়টি অত্যন্ত সন্দেহজনক। বর্তমানে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃ’ত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • সোমবার (রাত ১২:১৩)
  • ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard