ভোটে হেরে ভোটারদের দুয়ারে প্রার্থীর স্ত্রী, ফিরিয়ে নিচ্ছেন ‘উৎকোচের’ টাকা! - Sotto Unmochon ভোটে হেরে ভোটারদের দুয়ারে প্রার্থীর স্ত্রী, ফিরিয়ে নিচ্ছেন ‘উৎকোচের’ টাকা! - Sotto Unmochon
  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

ভোটে হেরে ভোটারদের দুয়ারে প্রার্থীর স্ত্রী, ফিরিয়ে নিচ্ছেন ‘উৎকোচের’ টাকা!

ডেক্স রিপোর্ট / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 4

নির্বাচনি বৈতরণী পার হতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করা প্রার্থীদের চিরাচরিত রূপ। তবে এবার ভারতের তেলেঙ্গানায় দেখা গেল এক উল্টো ও নজিরবিহীন চিত্র। জনমত নিজেদের পক্ষে টানতে টাকার ঝুলি নিয়ে নামলেও শেষ রক্ষা হয়নি; ব্যালট বাক্সে প্রতিফলিত হয়নি কাঙ্ক্ষিত ফলাফল। আর এই পরাজয়ে ক্ষুব্ধ হয়ে ভোটারদের দেওয়া টাকা ফেরত নিতে সশরীরে তাদের আঙিনায় হাজির হয়েছেন খোদ পরাজিত প্রার্থীর স্ত্রী। এমন অকল্পনীয় ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল করপোরেশনের ৯ নম্বর ডিভিশনে।

​জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত এই পৌর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাদি তিরুপতি। তবে ভোটের ফল প্রকাশ হতেই দেখা যায়, মাত্র ১৬ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন তিনি। জয়ের অত্যন্ত কাছে গিয়েও এমন পরাজয় মেনে নিতে পারেননি তিরুপতি ও তার পরিবার। অভিযোগ উঠেছে, নির্বাচনের আগে ভোটারদের নিজের পক্ষে টানতে অঢেল অর্থ বিলিয়েছিলেন এই প্রার্থী। কিন্তু হারের পর সেই ‘বিনিয়োগ’ বিফলে যাওয়ায় শুরু হয় টাকা আদায়ের অভিযান। রীতিমতো তালিকা হাতে নিয়ে ভোটারদের বাড়িতে হানা দিতে শুরু করেন পরাজিত প্রার্থীর স্ত্রী রূপা।

​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, রূপা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে রীতিমতো ঈশ্বরের দোহাই দিয়ে শপথ করাচ্ছেন। ভোটাররা তাকে ভোট দিয়েছেন কি না, তা নিশ্চিত হতে তাদের কড়া জেরা করা হচ্ছে। যারা ভোট না দেওয়ার কথা স্বীকার করছেন, তাদের কাছ থেকে জনপ্রতি তিন হাজার রুপি করে ফেরত নিচ্ছেন তিনি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন নগ্ন হস্তক্ষেপ এবং অর্থ লেনদেনের এই দৃশ্য প্রকাশ্যে আসতেই ভারতজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। নির্বাচনি বিধিমালা লঙ্ঘন ও নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে এভাবে টাকা ফেরত নেওয়ার ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (রাত ৩:২২)
  • ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard