রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়ে রাসিক প্রশাসকের বিশেষ তাগিদ - Sotto Unmochon রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়ে রাসিক প্রশাসকের বিশেষ তাগিদ - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়ে রাসিক প্রশাসকের বিশেষ তাগিদ

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ২০ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

Views: 2

নাগরিক সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) রাজস্ব আদায় বৃদ্ধিতে কঠোর নির্দেশনা প্রদান করেছেন প্রতিষ্ঠানটির বর্তমান প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নগর ভবনের কনফারেন্স রুমে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এই তাগিদ দেন। সভায় রাসিক প্রশাসক চলতি অর্থবছরের আগামী জুন মাসের মধ্যে বিগত তিন বছরের তুলনায় অধিক পরিমাণ রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

​মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন উল্লেখ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাকে রাজশাহী মহানগরবাসীর সেবা করার যে সুযোগ দিয়েছেন, তার যথাযথ প্রতিফলন ঘটাতে তারা বদ্ধপরিকর। তিনি বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ের সকল হাল ও বকেয়া কর আদায়ের পাশাপাশি প্রচলিত আইন অনুযায়ী নতুন আয়ের উৎস বা খাত তৈরি করতে হবে। বিশেষ করে যেসব খাতে সিটি কর্পোরেশন বর্তমানে রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে, দ্রুততম সময়ে সেই খাতগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

​কর্মকর্তাদের উদ্দেশে রাসিক প্রশাসক বলেন, কর আদায়ের ক্ষেত্রে নাগরিকদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও মার্জিত আচরণ বজায় রাখতে হবে। নগরবাসীকে উন্নত সেবা নিশ্চিত করতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং কর্মকর্তাদের কাজের স্পৃহা বৃদ্ধিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় উৎসাহমূলক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এছাড়া সভায় যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাজশাহী মহানগরী গড়ার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।

​উক্ত সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, ট্যাক্সসেশন কর্মকর্তা (বাজার) আবুল বাশার মো. তাজউদ্দীন, ট্যাকসেশন কর্মকর্তা (কর) মোঃ মহীউদ্দীনসহ রাজস্ব বিভাগের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৯:৩৩)
  • ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard