রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর সশ'স্ত্র হামলা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে ফুঁসে উঠেছে সাংবাদিক সমাজ - Sotto Unmochon রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর সশ'স্ত্র হামলা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে ফুঁসে উঠেছে সাংবাদিক সমাজ - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর সশ’স্ত্র হামলা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে ফুঁসে উঠেছে সাংবাদিক সমাজ

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ১৯ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

Views: 2

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর ন্যাক্কারজনক ও সশ’স্ত্র হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। হামলার ঘটনায় জড়িত চিহ্নিত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃ’ষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় আয়োজিত এই কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ সংবাদকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

​মানববন্ধনে বক্তারা এই হামলাকে মুক্ত সাংবাদিকতার ওপর চরম আঘাত ও পরিকল্পিত হ’ত্যাকা’ণ্ডচেষ্টা হিসেবে অভিহিত করেন। প্রধান ভুক্তভোগী রেজাউল করিম তার বক্তব্যে বলেন, “আমি ব্যক্তি রেজাউল করিম নই, বরং সাংবাদিক সমাজের প্রতিনিধি হিসেবে হামলার শিকার হয়েছি। দীর্ঘ দিন ধরে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র ক্লাবের নাম ভাঙিয়ে চার লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এই অনৈতিক দাবি প্রত্যাখ্যান করায় তারা সশ’স্ত্র অবস্থায় ক্লাবে ঢুকে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে হ’ত্যার হুমকি দেয় এবং ধারালো অ’স্ত্র দিয়ে আঘাত করে। এতে আমি গুরুতর আহত হই এবং আমার শরীরে ১৩টি সেলাই দিতে হয়েছে।” তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মামলার প্রধান আসামি নূরে ইসলাম মিলন ও সুরুজ আলী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ধরছে না, যা অত্যন্ত উদ্বেগজনক।

​সমাবেশে উপস্থিত সাংবাদিক নেতারা অভিযোগ করেন, হামলাকারীরা মাইক্রোবাস ভাড়া করে সুপরিকল্পিতভাবে এই তাণ্ডব চালিয়েছে। রিভারসিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা রাব্বানী জানান, অভিযুক্তরা শুধু প্রকাশ্যেই ঘুরছে না, বরং সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় রয়েছে। এর আগে রাজশাহী প্রেসক্লাব থেকে অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রতিবেদন প্রকাশ করা হয়নি। অনতিবিলম্বে তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং আসামিদের স্থায়ীভাবে বহিষ্কারের জোর দাবি জানান বক্তারা।

​বোয়ালিয়া মডেল থানায় ইতিমধ্যে নূরে ইসলাম মিলন ও সুরুজ আলীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় সাংবাদিকরা হুঁশিয়ারি প্রদান করেছেন। তারা জানান, অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে রাজশাহীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। স’ন্ত্রাসীদের কাছে সাংবাদিক সমাজ কোনোভাবেই মাথা নত করবে না বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

​ঘটনার বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. জিললুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে আরএমপি পুলিশের মিডিয়া মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিষয়টি নিয়ে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশসহ একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৮:৫৫)
  • ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard