বাঘায় বিনম্র শ্র'দ্ধায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত - Sotto Unmochon বাঘায় বিনম্র শ্র'দ্ধায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত - Sotto Unmochon
  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

বাঘায় বিনম্র শ্র’দ্ধায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

Views: 1

রাজশাহীর বাঘায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত হয়েছে। ২৬ মার্চ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। ভোর ৬টা ৪ মিনিটে উপজেলা প্রশাসন ও বাঘা থানা পুলিশের পক্ষ থেকে উপজেলা চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্র’দ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে সকাল ৮টায় বাঘা শাহদৌলা সরকারি কলেজ মাঠে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, কুচকাওয়াজ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

​পবিত্র কুরআন তিলাওয়াতের পর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার তমা। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক। পতাকা উত্তোলন শেষে নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, আজকের এই স্বাধীনতা কারো দানে পাওয়া নয়; এটি বীর শহীদদের রক্ত দিয়ে কেনা। ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এ দেশের মুক্তিকামী মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। ইতিহাসের অনেক ঘটনা হয়তো বিস্মৃতির অতলে হারিয়ে যাবে, কিন্তু দেশ মাতৃকার জন্য আ’ত্মত্যাগের কথা জাতি চিরকাল শ্র’দ্ধার সাথে স্মরণ করবে। তিনি মহান মুক্তিযুদ্ধে আ’ত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

​বক্তব্য শেষে শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান জনিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বাঘা উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা ও স্থানীয় ছাত্রদল ও যুবদল নেতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে দিবসটির প্রতি শ্র’দ্ধা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শুক্রবার (রাত ১:০৯)
  • ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard