রাজশাহীর ছয়টি আসনের চূড়ান্ত লড়াই: কে হাসলেন জয়ের হাসি? - Sotto Unmochon রাজশাহীর ছয়টি আসনের চূড়ান্ত লড়াই: কে হাসলেন জয়ের হাসি? - Sotto Unmochon
  • রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

রাজশাহীর ছয়টি আসনের চূড়ান্ত লড়াই: কে হাসলেন জয়ের হাসি?

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ৬ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

রাজশাহী বিভাগের রাজনৈতিক প্রাণকেন্দ্র রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল চূড়ান্ত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই আসনগুলোতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

​রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মোট ১৬০টি কেন্দ্রের সবকটির প্রাপ্ত ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ১ হাজার ৮৮৪ ভোটের ব্যবধানে মুজিবুর রহমান এই আসনে জয়লাভ করেন।

​রাজশাহী-২ (সদর) আসনের মোট ১১৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।

​রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মোট ১৩২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বড় জয় পেয়েছেন বিএনপির প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন। তিনি পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট। অন্যদিকে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট।

​রাজশাহী-৪ (বাগমারা) আসনের ১২৩টি কেন্দ্রের সবকটির ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ২৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট।

​রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ১৩৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির সমর্থিত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট। বিপরীতে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ ভোট।

​রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মোট ১২০টি কেন্দ্রের মধ্যে ১১৯টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ। তিনি পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • রবিবার (রাত ৪:৩৮)
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard