গাজীপুরে কারখানায় চুরির ঘটনায় আইটি বিশেষজ্ঞ কর্মী গ্রেফতার: বিপুল সরঞ্জাম উদ্ধার - Sotto Unmochon গাজীপুরে কারখানায় চুরির ঘটনায় আইটি বিশেষজ্ঞ কর্মী গ্রেফতার: বিপুল সরঞ্জাম উদ্ধার - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে কারখানায় চুরির ঘটনায় আইটি বিশেষজ্ঞ কর্মী গ্রেফতার: বিপুল সরঞ্জাম উদ্ধার

ডেক্স রিপোর্ট / ২১ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

Views: 1

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় চুরির রহস্য উদ্ঘাটন করেছে সিআইডি। ইন্টারস্টফ এপারেলস লিমিটেড নামক ওই কারখানা থেকে চুরি হওয়া ডেক্সটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এই চুরির ঘটনার মূল হোতা হিসেবে প্রতিষ্ঠানটিরই একজন দক্ষ কর্মী রিয়াদুল ইসলাম সিয়ামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​তদন্ত সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে কালিয়াকৈরের ওই কারখানার স্যাম্পল সেকশন থেকে মূল্যবান কম্পিউটার সামগ্রী ও সরঞ্জাম চুরি হয়। কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সিআইডি গাজীপুর ও মেট্রো ইউনিট ছায়া তদন্ত শুরু করে। তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থল থেকে প্রাপ্ত আলামত ও আধুনিক তথ্য-প্রযুক্তি বিশ্লেষণ করে চুরির সাথে সিয়ামের সম্পৃক্ততা খুঁজে পান। পরে তাকে হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে চুরির কথা স্বীকার করে।

​গ্রেপ্তারকৃত সিয়ামের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তার নিজ বাসায় ঝটিকা অভিযান চালায় সিআইডি। সেখান থেকে কারখানা থেকে চুরি হওয়া ডেক্সটপ, ল্যাপটপ ও মনিটরসহ আনুমানিক সমমূল্যের সরঞ্জাম এবং নগদ ২২ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়। তবে সিয়ামের অপরাধের পরিধি কেবল কারখানায় চুরিতেই সীমাবদ্ধ ছিল না। সিআইডি আরও জানায় যে, দীর্ঘদিন ধরে সে সাধারণ মানুষের আইডি ও ক্রেডিট কার্ড হ্যাক করে ডিজিটাল উপায়ে অর্থ আত্মসাৎ করে আসছিল। অভিযানকালে তার নিকট থেকে ছয়টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডও জব্দ করা হয়েছে।

​সিআইডি গাজীপুরের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, গ্রেপ্তারকৃত আসামিকে কালিয়াকৈর থানায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৮:৩৯)
  • ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard