অধিনায়কত্ব না করতে পারলেই ভালো হয় সাকিবের - Sotto Unmochon অধিনায়কত্ব না করতে পারলেই ভালো হয় সাকিবের - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

অধিনায়কত্ব না করতে পারলেই ভালো হয় সাকিবের

Reporter Name / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

Views: 0

কদিন আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছিলেন, ‘মানসিকভাবে আমি টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্বের জন্য প্রস্তুত নই।’ আজ সংবাদ সম্মেলনেও প্রায় একই কথা বললেন বাংলাদেশ অধিনায়ক। তাঁর কথায় বোঝা যাচ্ছে, অধিনায়কত্বের বাড়তি দায়িত্বটা তিনি উপভোগ করতে পারছেন না।

এই টেস্টে অধিনায়ক হিসেবে দলের ঢাল হয়ে বারবার তিনিই সামনে এসেছেন সংবাদমাধ্যমের সামনে। ছয় দিনের মধ্যে চার দিনই এসেছেন সংবাদ সম্মেলনে। দলের পারফরম্যান্স নিয়ে নানা প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন। এতে অবশ্য ভাবার কারণ নেই খারাপ খেলার ব্যাখ্যা দিতে বারবার সংবাদ সম্মেলনে আসতে তাঁর খুব ভালো লাগছে! বরং দলের দায়িত্ব থেকে মুক্ত থাকতে পারলেই সাকিব খুশি, ‘অধিনায়কত্ব যদি না করতে হয় সেটিই সবচেয়ে ভালো হবে আমার জন্য। আর নেতৃত্ব যদি দিতেই হয় তাহলে অবশ্যই অনেক কিছু নিয়ে (বোর্ডের সঙ্গে) আলোচনা করার ব্যাপার আছে (এই টেস্টে হারের পর)।’

সাকিবের কথার অর্থ, হয় তিনি অধিনায়কত্ব করবেন না। আর করলে বিসিবির সঙ্গে কিছু বোঝাপড়া করেই নেবেন। অধিনায়ক সাকিবের ভবিষ্যৎ পরে, আপাতত তাঁকে সইতে হবে আফগানিস্তানের বিপক্ষে হারের পার্শ্বপ্রতিক্রিয়া। সাকিব অবশ্য এই হারকে লজ্জা মনে করেন না। তবে তাঁর কাছে ভীষণ কষ্টদায়ক। আফগানদের কাছে হারের ব্যাখ্যা তিনি কীভাবে দেবেন, কোনো ভাষাই খুঁজে পাচ্ছেন না, ‘খুবই খারাপ, এভাবে হারাটা খুবই খারাপ। খারাপের চেয়ে নিচে কোনো শব্দ থাকলে সেটা বলতে পারেন। খুবই খারাপ, হতাশাজনক। যত কিছু নেতিবাচক কথা আছে সবই বলে দিতে পারেন। আফগানিস্তান নিয়ে বলব যে আমরা কখনো আসলে ওদের চাপেই ফেলতে পারিনি। স্বাভাবিকভাবে ওরা লেটার মার্কসই পাবে এই টেস্টে।’

আফগানিস্তান লেটার মার্কস পাচ্ছে। আর বাংলাদেশ? সাকিব অকপটেই জানিয়েছেন—শূন্য! আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে শূন্য হাতে ফিরতে হয়—দেশের ক্রিকেটের অশনিসংকেত ফের বেজে উঠল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৯:১১)
  • ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard