গাজীপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদে সেনা অভিযান: দুই প্রতিষ্ঠানকে বিশাল অঙ্কের জরিমানা - Sotto Unmochon গাজীপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদে সেনা অভিযান: দুই প্রতিষ্ঠানকে বিশাল অঙ্কের জরিমানা - Sotto Unmochon
  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদে সেনা অভিযান: দুই প্রতিষ্ঠানকে বিশাল অঙ্কের জরিমানা

ডেক্স রিপোর্ট / ৬ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

Views: 2

গাজীপুর মহানগরে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রির দায়ে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউট আর্মি ক্যাম্পের বিশেষ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে শুরু হওয়া এই অভিযানে মহানগরের সদর মেট্রো থানা এলাকার দুটি বৃহৎ গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশন পয়েন্টে হানা দেয় আইনশৃ’ঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন।

​অভিযান চলাকালে নিয়ামত সড়ক সংলগ্ন ‘জননী এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, সেখানে প্রায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে। এই অসংগতি ও অন্যান্য অনিয়মের দায়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সময় সদর মেট্রো থানার দেশীপাড়া এলাকায় অবস্থিত ‘খাজা গরিবে নেওয়াজ স্টিল বিতান’ নামক অপর একটি ডিলার পয়েন্টে অভিযান চালানো হয়। সেখানে প্রায় ১৫ হাজার সিলিন্ডার মজুদের প্রমানসহ নানা গুরুতর অনিয়ম পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের জানান, সাধারণ ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের এই কঠোর অবস্থান। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুদদারি রোধে আগামীতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • রবিবার (রাত ৪:১৬)
  • ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard