প্রশাসনকে সাংবিধানিক দায়বদ্ধতা নিয়ে কাজ করার আহ্বান ভূমিমন্ত্রীর - Sotto Unmochon প্রশাসনকে সাংবিধানিক দায়বদ্ধতা নিয়ে কাজ করার আহ্বান ভূমিমন্ত্রীর - Sotto Unmochon
  • শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

প্রশাসনকে সাংবিধানিক দায়বদ্ধতা নিয়ে কাজ করার আহ্বান ভূমিমন্ত্রীর

ডেক্স রিপোর্ট / ১৪ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 1

​রাজশাহীর বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রশাসনকে সততা, দক্ষতা ও সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে কাজ করার কঠোর নির্দেশনা প্রদান করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, প্রশাসনের প্রতিটি স্তরে দায়িত্বরত ব্যক্তিরা জনগণের সেবক এবং তাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে সংবিধানসম্মত ও জনকল্যাণমুখী। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আমরা একে অপরের সহকর্মী হিসেবে কাজ করব এবং আইন সবার জন্য সমান—এই নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। এমনকি নিজের পরিবারের সদস্য আইন লঙ্ঘন করলেও ছাড় না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

​প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা শৈথিল্য বরদাশত করা হবে না। জনসেবা খাতে সম্মানজনক আচরণ ও সেবামুখী মনোভাব বজায় রেখে জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। আসন্ন পবিত্র রমজান মাসে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃ’ঙ্খলা রক্ষা এবং জনদুর্ভোগ লাঘবে বিশেষ প্রস্তুতি গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বিশেষ করে মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আপসহীন অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে সরকার।

​নির্বাচন-পরবর্তী সময়ে দেশের প্রতিটি দপ্তর সাংবিধানিক কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে জানিয়ে মিজানুর রহমান মিনু বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং এতে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনতে তিনি স্থানীয় পর্যায়ে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেন। বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা। সভায় উপস্থিত কর্মকর্তারা মাঠ পর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন, যা প্রশাসনিক সমন্বয় ও জবাবদিহিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (রাত ২:৫৭)
  • ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
  • ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard