জাতীয় জন্ম ও মৃ'ত্যু নিবন্ধন দিবসে বাঘায় শিশুদের জন্মসনদ ও উপহার বিতরণ - Sotto Unmochon জাতীয় জন্ম ও মৃ'ত্যু নিবন্ধন দিবসে বাঘায় শিশুদের জন্মসনদ ও উপহার বিতরণ - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

জাতীয় জন্ম ও মৃ’ত্যু নিবন্ধন দিবসে বাঘায় শিশুদের জন্মসনদ ও উপহার বিতরণ

Reporter Name / ৬৬ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

Views: 0

আবুল হাশেম,রাজশাহী ব্যুরোঃ ‘জাতীয় জন্ম ও মৃ’ত্যু নিবন্ধন দিবস’ উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে ছোট শিশুদের জন্মসনদ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বাঘা পৌরসভায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে জন্মসনদ ও উপহার সামগ্রী তুলে দেন বাঘা পৌরসভার প্রশাসক শাম্মী আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনসুর আলী, সমাজসেবা কর্মকর্তা খন্দকার মোসারফ হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম ও হিসাব কর্মকর্তা হাসান আলী। অনুষ্ঠানে শিশুদের উপহার হিসেবে কোলবালিশ, মশারি ও বেবি সেট সামগ্রী দেওয়া হয়।

প্রসঙ্গত, নাগরিক অধিকার সুরক্ষায় জন্ম ও মৃ’ত্যু নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। জন্ম-মৃ’ত্যু নিবন্ধন আইন, ২০০৪ অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃ’ত্যুর ৪৫ দিনের মধ্যে মৃ’ত্যু নিবন্ধন সম্পন্ন করতে হয়।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে ৮০ শতাংশ জন্ম ও মৃ’ত্যু নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে প্রতি বছর ৬ অক্টোবর ‘জাতীয় জন্ম ও মৃ’ত্যু নিবন্ধন দিবস’ হিসেবে পালিত হচ্ছে স্থানীয় সরকার বিভাগ ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৬:০৮)
  • ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১লা রমজান, ১৪৪৭ হিজরি
  • ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard