Views: 0

গাজীপুর সদর উপজেলায় সাবেক স্ত্রী ও পোশাক শ্রমিক রিশমা খাতুনকে (৩০) নৃশংসভাবে হ’ত্যার ঘটনায় মূলহোতা মাসুদ রানাকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার অনন্তপুরচর ইউনিয়নের জলংগারকুটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। র্যাব-১ ও র্যাব-১৩ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মাসুদ রানা কুড়িগ্রামের উলিপুর এলাকার ওমর মুন্সির ছেলে। সে গাজীপুরের জয়দেবপুর থানার তালতলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। নিহত রিশমা খাতুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা ছিলেন এবং তিনি গাজীপুরের মনিপুর এলাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
ঘটনার বিবরণীতে জানা যায়, গত সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রিশমা খাতুন কর্মস্থলে যাওয়ার পথে বিকেবাড়ি এলাকায় ওত পেতে থাকা মাসুদ রানা তাকে পুনরায় বিয়ের প্রস্তাব দেয়। রিশমা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে মাসুদ রানা ধারালো অ’স্ত্র দিয়ে তার পিঠে আঘাত করে। র’ক্তা’ক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর ঘাতক মাসুদ আত্মগোপনে চলে যায় এবং নিহতের বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হ’ত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, চাঞ্চল্যকর এই হ’ত্যাকা’ণ্ডের পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিকে গাজীপুরে নিয়ে আসা হচ্ছে এবং আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।