এতিম ও স্থানীয়দের নিয়ে ফারুক খানের দোয়া ও ইফতার আয়োজন: কাউন্সিলর পদে নির্বাচনের আভাস - Sotto Unmochon এতিম ও স্থানীয়দের নিয়ে ফারুক খানের দোয়া ও ইফতার আয়োজন: কাউন্সিলর পদে নির্বাচনের আভাস - Sotto Unmochon
  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

এতিম ও স্থানীয়দের নিয়ে ফারুক খানের দোয়া ও ইফতার আয়োজন: কাউন্সিলর পদে নির্বাচনের আভাস

ডেক্স রিপোর্ট / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 6

গাজীপুর মহানগরীর ৩৫ নং ওয়ার্ডের কাথোরা বোম্বাই মসজিদে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খানের ব্যক্তিগত উদ্যোগে হাজীয়ানী তাহেরা বেগম হাজী আব্দুল গাফফার মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার দায়িত্ব গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান। একইসাথে তারা শ’হীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আ’ত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

​ইফতার মাহফিলে মাদরাসা ও মসজিদের আলেম-ওলামা এবং এতিম শিশুদের পাশাপাশি প্রায় দেড় হাজার রোজাদার অংশ নেন। আয়োজক ফারুক খান জানান, ধর্মীয় অনুভূতির জায়গা থেকে রমজান মাসে সওয়াব হাসিল এবং পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে তিনি এই ১২০০ স্থানীয় বাসিন্দা ও ৩০০ এতিম শিশুকে নিয়ে ইফতারের আয়োজন করেছেন। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় জনগণ চাইলে তিনি কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।তিনি আরও বলেন, আমি কাউন্সিল হতে৷ পারলে ৩৫ নং ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শুক্রবার (রাত ৩:২৮)
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৯ই রমজান, ১৪৪৭ হিজরি
  • ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard