Views: 1

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরে টিকটক ভিডিও নির্মাণ করতে গিয়ে এক অজ্ঞাত পরিচয়ের পুরুষের অ’র্ধগলিত মরদেহ উ’দ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বি কে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশের শালবন থেকে এই লা’শটি উ’দ্ধার করা হয়। কয়েকজন কিশোর বনের ভেতরে ভিডিও ধারণ করতে গেলে অনাকাঙ্ক্ষিতভাবে এই ঘটনার মুখোমুখি হয় এবং পরবর্তীতে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উ’দ্ধার অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বনের ভেতরে টিকটক ভিডিও করতে গিয়ে ওই কিশোররা তীব্র দুর্গ’ন্ধ অনুভব করে। কৌতূহলবশত সামনে এগিয়ে গেলে তারা মাটিচাপা অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। ভিডিও করতে যাওয়া এক কিশোরের ভাষ্যমতে, বনের ভেতর প্রবেশের পর উৎকট গন্ধে তারা লা’শের সন্ধান পায়। তার ধারণা, শিয়াল মাটি খুঁড়ে লাশের কিছু অংশ বের করে ফেলায় এটি দৃশ্যমান হয়েছিল, যদিও বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ৯৯৯-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মাটিচাপা অবস্থায় এক পুরুষের অ’র্ধগলিত মরদেহ উ’দ্ধার করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, তাকে হ’ত্যার পর তথ্য গোপন করার উদ্দেশ্যে লা’শটি এখানে পুঁতে রাখা হয়েছিল। লাশের পরিচয় শনাক্তকরণ ও হ’ত্যাকা’ণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ইতিমধ্যে ডিবি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন।