Views: 0

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আক্তার হোসেনসহ জাতীসংঘের ৮০তম অধিবেশনে যোগ তিদে যাওয়া প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সফর সঙ্গী রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে গাজীপুরে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে এনসিপি স্থানীয় নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় গাজীপুর মহানগর ও জেলা এনসিপি’র ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এসময় একটি বিক্ষোভ মিছিল নগরীর মসজিদ মার্কেট থেকে বেড়িয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়। পরে চান্দনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে বক্তব্য দেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, এ হামলা শুধু আক্তার হোসেনের উপর নয় এটি গণঅভ্যু‘ত্থানের উপর হামলা। তাই আগামী ৩৬ঘন্টার মধ্যে দোষী ও ইন্ধনদাতা আ’লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা না হলে আগামীতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। তারা জানান, এসব হামলায় জড়িত আ’লীগের নেতাকর্মীরা। আ’লীগ নেতাকর্মীরা যেন প্রকাশ্যে মিছিল মিটিং না করতে পারে সে বিষয়ে প্রশাসনিক হ‘স্তক্ষেপ কামনা করেন বক্তারা।
এতে বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লা আল মুহিম, এনসিপি কেন্দ্রীয় নেতা এম এম শোয়াইব, কেন্দ্রীয় শ্রমিক উইংস নেতা আরমান হোসাইন, গাজীপুর মহানগর যুবশক্তি আহ্বায়ক তরিকুল ইসলাম, বাংলাদেশ অগণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) গাজীপুর জেলা আহ্বায়ক বশির আহমেদ অপু।
যুবশক্তি গাজীপুর মহানগরের সিনিয়র সদস্য সচিব মোঃ তানজিলের সঞ্চালনায়, আরো উপস্থিত ছিলেন- এনসিপি’র শ্রমিক উইংস কেন্দ্রিয় সংগঠক সাগর ইসলাম,মহানগর যুবশক্তির সদস্য সচিব ওমর ফারুক, মহানগর এনসিপি’র যুবশক্তির মূখ্য সংগঠক আকাশ ঘোষ, এনসিপি নেতা শান্ত, মোজাম্মেল, মোঃ মঈন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) টঙ্গী পূর্ব থানার আহ্বায়ক প্রার্থী নাজমুল ইসলাম সরকারসহ নেতাকর্মীরা।