বাঘায় রা'ক্ষুসে প'দ্মার ভা'ঙ্গন গিলে নিচ্ছে ফসলী জমি ও কবরস্থান - Sotto Unmochon বাঘায় রা'ক্ষুসে প'দ্মার ভা'ঙ্গন গিলে নিচ্ছে ফসলী জমি ও কবরস্থান - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

বাঘায় রা’ক্ষুসে প’দ্মার ভা’ঙ্গন গিলে নিচ্ছে ফসলী জমি ও কবরস্থান

Reporter Name / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

Views: 0

আবুল হাশেম (রাজশাহী) ব্যুরো: রাজশাহীর বাঘা উপজেলার প‘দ্মায় পানি বাড়তে শুরু করেছে। সেই সাথে দেখা দিয়েছে ভা‘ঙ্গন। এই ভা‘ঙ্গনের ফলে ফসলী জমি -সহ বেশ কিছু মানুষের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিতে দেখা গিয়েছে। তবে রক্ষা করা সম্ভব হয়নি কিছু মানুষের কবরস্থান।

সাত বছর আগে চকরাজাপুর চরের মৃ‘ত শেখ রজব আলী মুন্সীর স্ত্রী করিমুন্নেছা ও ছেলে আবদুল খালেকের মৃ‘ত্যু হয়। ১০ বছর আগে ছেলে সুমনকে হারিয়েছেন মা জহুরা বেগম। ১৩ বছর আগে বাবা-মাকে হারিয়েছেন ছয় নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আনোয়ার হোসেন শিকদার। ১৫ বছর আগে বাবা-মাকে হারিয়েছেন লক্ষী পাগলি। তাদের ভিটে মাটি-সহ অতি আদরের বাবা-মা এবং সন্তানকে দাফন করা কবর কেড়ে নিয়েছে রা‘ক্ষুসে প‘দ্মা। সেই সাথে ভা‘ঙ্গনের কবলে পড়ছে অসংখ্য ফসলী জমি। ইতোমধ্যে অনেকে তাদের ঘর-বাড়ি অন্যত্র সরিয়ে নেয়া শুরু করেছেন।

সোমবার বিকেলে বাঘা উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের দিয়ারকাদিরপুর চরের হতভাগা আবদুস সালামের স্ত্রী জহুরা বেগম কে তার ছেলে সুমনের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে দেখা যায়। তিনি বলেন, ১০ বছর আগে মাঠে পাউরুটিতে বিষ মাখিয়ে পাখি মারছিল চরের কিছু লোকজন। এই বিষ মাখানো পাউরুটি খেয়ে ছেলে সমুন মারা যায়। ওই সময় ভাঙনের পাঁচ কিলোমিটার দক্ষিণ দিকে তাকে দাফন করা হয়। ১০ বছরের মাথায় সেই কবর প‘দ্মা গ্রাস করছে।

চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আলম বরেলন, শুধু কবর নয়, এই চরে অনেক মানুষ নদী ভা‘ঙ্গনের কারনে ইতোমধ্যে গৃহহারা হয়েছেন। আবার অনেকেই ঘরবাড়ি ভেঙ্গে অন্য এলাকায় গিয়ে নতুন করে ঘর বানাচ্ছেন। ইতোমধ্যে সরিয়ে নেয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়। তিনি এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সহ জেলা প্রশাসক মহোদয় এর সু-দৃষ্টি কামনা করেছেন।

চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, কবরতো নিয়ে যাচ্ছে রা‘ক্ষুসে প‘দ্মা। পাশাপাশি ফসলি জমি- গাছপালা, বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে।বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে কোনো রকম বেঁচে আছে কিছু মানুষ। তার বিদ্যালয়টি প‘দ্মা গ্রাস করে নিয়েছে। ফলে বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যালয়টি বিগত বছর গুলোতেও ভা‘ঙ্গনের কারণে এ পর্যন্ত তিনবার স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার বলেন, নদীতে পানি বাড়ার কারনে চরা‘ঞ্চলে ভা‘ঙ্গন দেখা দিয়েছে। গতকাল আমার লোকজন কবলিত এলাকা তদন্ত করে এসছে। আমি ইতোমধ্যে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান সহ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য জেলা প্রশাসক মহোদয় কে লিখিত ভাবে অবগত করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৮:৫৭)
  • ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard