কৃষকের লাভ নিশ্চিত করেই গবেষণা কর্মসূচি নিতে হবে: কৃষি সচিব - Sotto Unmochon কৃষকের লাভ নিশ্চিত করেই গবেষণা কর্মসূচি নিতে হবে: কৃষি সচিব - Sotto Unmochon
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

কৃষকের লাভ নিশ্চিত করেই গবেষণা কর্মসূচি নিতে হবে: কৃষি সচিব

টিটু কান্তিকর নিজস্ব প্রতিনিধি / ৪৪ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

Views: 0

গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ব্রির মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান ভুঁইয়া।

কর্মশালায় গত এক বছরে গৃহীত গবেষণা কর্মসূচির অগ্রগতি ও অর্জিত ফলাফল পর্যালোচনা করা হয়। একই সঙ্গে এসব অভিজ্ঞতার আলোকে ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য নতুন গবেষণা কর্মসূচি প্রণয়নের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, আধুনিক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা ও ফলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তবে উদ্ভাবিত প্রযুক্তিগুলোর কার্যকারিতা মাঠপর্যায়ে যাচাই করে দেশের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী গবেষণা কার্যক্রম নির্ধারণ করা জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, গবেষণা কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে কৃষকের লাভ ও বাস্তব উপকার নিশ্চিত করতে হবে। কৃষক লাভবান হলে কৃষি উৎপাদন যেমন বাড়বে, তেমনি সামগ্রিকভাবে দেশও উপকৃত হবে।

কর্মশালায় ইসলাম অধিদপ্তর, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, বিএডিসিসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্রির বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (সকাল ৬:৩৯)
  • ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard