গাজীপুর কালিগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলা  - Sotto Unmochon গাজীপুর কালিগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলা  - Sotto Unmochon
  • সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুর কালিগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলা 

নিজস্ব প্রতিবেদক / ৫৬ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

Views: 0

গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জামাই মেলা। প্রতি বছরের মতো এবারও মকর সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন গ্রাম থেকে শত শত জামাই ও তাদের স্বজনরা মেলায় অংশ নেন।

বুধবার (১৪জানুয়ারি) সকালে কালিগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রাম এলাকার ফসলি মাঠে এ মেলার আয়োজন করা হয়। মেলাটি কয়েকশ বছর ধরে হয়ে আসছে এই এলাকা। মেলাকে ঘিরে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়। জামাইদের সম্মানে শ্বশুরবাড়ির পক্ষ থেকে পিঠা-পুলি, মিষ্টান্ন ও বিভিন্ন খাবারের আয়োজন করা হয়।

মেলায় বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলা, লোকজ পণ্যের স্টল, খেলনা ও খাবারের দোকান বসে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মেলা হয়ে ওঠে প্রাণবন্ত। জামাইরা এ মেলায় অংশ নিয়ে সবথেকে বড় মাছ কেনার প্রতিযোগীতায় মেতে উঠেন। বিক্রেতারা দেশি বিদেশি নানা জাত-প্রজাতের ও সামুদ্রিক মাছ হাকডাক দিয়ে বিক্রি করে থাকেন। বিক্রেতারা জানান এবছর মাছ কিছুটা কম। ক্রেতাদের মতে দাম একটু বেশি।

আয়োজকরা জানান, গ্রামীণ সংস্কৃতি ধরে রাখা ও পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় করতেই এই জামাই মেলার আয়োজন। অংশগ্রহণকারীরাও জানান, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে লোকজ ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেলায় লাখলাখ টাকার মাছ ক্রয়বিক্রয় হয়ে থাকে।

মেলায় আইনশৃ’ঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এছারা স্থানীয়রাও আইনশৃ’ঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি দায়িত্ব পালন করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • সোমবার (রাত ৪:৪৮)
  • ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
  • ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard