পাঁচবিবিতে ঝড়-বৃষ্টিতে গাছ উপড়ে পড়ে প্রা'ণ গেল এক যুবকের - Sotto Unmochon পাঁচবিবিতে ঝড়-বৃষ্টিতে গাছ উপড়ে পড়ে প্রা'ণ গেল এক যুবকের - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

পাঁচবিবিতে ঝড়-বৃষ্টিতে গাছ উপড়ে পড়ে প্রা’ণ গেল এক যুবকের

Reporter Name / ৪৮ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

দেলোয়ার হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই বাজারে ঝড় ও বৃষ্টির সময় গাছ উপড়ে পড়ে সজল মিয়া (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃ’ত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নি‌হত সজল মিয়া উপজেলার আটাপুর ইউনিয়নের আটাপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে সজলসহ কয়েকজন উচাই বাজারের আটাপুর রাস্তার মোড়ে একটি টিনের ছাপড়ার নিচে থাকা ভ্যানে আশ্রয় নেন। এ সময় পাশের একটি স্কুলের পুরনো আমগাছ তীব্র ঝড়ে উপড়ে গিয়ে ছাপড়ার ওপর ভেঙে পড়ে। উপস্থিত অন্যরা দ্রুত ছাপড়া থেকে বের হয়ে গেলেও সজল মিয়া গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পাঁচবিবি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লা’শ উদ্ধার করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল হোসেন বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।”

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, পুরনো ঝুঁকিপূর্ণ গাছগুলো যথাসময়ে অপসারণ না করায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ৩:১১)
  • ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard