গাজীপুরে নিখোঁজ কিশোরের মাটিচাপা মরদেহ উ'দ্ধার: নেপথ্যে আপন বড় ভাই - Sotto Unmochon গাজীপুরে নিখোঁজ কিশোরের মাটিচাপা মরদেহ উ'দ্ধার: নেপথ্যে আপন বড় ভাই - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে নিখোঁজ কিশোরের মাটিচাপা মরদেহ উ’দ্ধার: নেপথ্যে আপন বড় ভাই

ডেক্স রিপোর্ট / ২০ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

Views: 2

গাজীপুরে নিখোঁজের কয়েকদিন পর ১৩ বছর বয়সী কিশোর রাহিম হ’ত্যার লোমহর্ষক রহস্য উদঘাটন করেছে পুলিশ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন বড় ভাই আলামিন তার সহযোগীকে নিয়ে রাহিমকে শ্বাসরোধে হ’ত্যা করে গভীর শালবনে মাটিচাপা দিয়ে গু’ম করার চেষ্টা চালায়। এই চা’ঞ্চল্যকর ঘটনায় নি’হতের বড় ভাইসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃ’ঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​তদন্ত সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি জয়দেবপুর থানার বিকেবাড়ি পদ্মপাড়া এলাকার একটি গভীর শালবনের ভেতর থেকে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উ’দ্ধার করা হয়। মরদেহের পরনের পোশাক দেখে নিহতের স্বজনরা তাকে নিখোঁজ রাহিম বলে শনা’ক্ত করেন। এর আগে রাহিমের বাবা নুরুল ইসলাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ মার্চ ভোরে মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে নি’হতের বড় ভাই আলামিন হোসেন ও তার বন্ধু আশিক আহমেদকে গ্রেপ্তার করে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, একটি মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে পরিবারের সাথে বিরোধ তৈরি হয়েছিল আলামিনের। সেই রাগের জেরে সে তার বন্ধু আশিককে সঙ্গে নিয়ে ছোট ভাই রাহিমকে কৌশলে শালবনে নিয়ে যায়। সেখানে তাকে মাফলার দিয়ে গাছের সাথে বেঁধে এবং মুখে স্কচটেপ পেঁচিয়ে শ্বাসরোধে হ’ত্যা করা হয়। হ’ত্যার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তারা মরদেহটি সেখানেই গর্ত করে মাটিচাপা দিয়ে রাখে। গ্রেপ্তারকৃত আসামীরা আদালতে ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। পুলিশ জানিয়েছে, এই নিষ্ঠুর হ’ত্যাকা’ণ্ডের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (ভোর ৫:৫০)
  • ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard