Views: 0

দেলোয়ার হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে বিশাল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলার পাঁচমাথায় উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহাদৎ হোসেন। থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, আওলাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ রাজ্জাক মন্ডল, আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, কুসুম্বা ইউনিয়ন বিএনপি’র উদীয়মান নেতা শামীম হোসেন, কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ নুরুল্লাহ, সাবেক ছাত্রনেতা মোঃ মশিউর রহমান ও মোঃ জাহিদুল ইসলাম বাবলুসহ আরো অনেকেই ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দলকে সংগঠিত করার আহ্বান জানান এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংকল্প ব্যক্ত করেন।
সভার পূর্বে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী ও সভায় শত শত মহিলা নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।