• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম রোকেয়া দিবসে রাজশাহীর ৮ নারী পেলেন ‘অদম্য’ স্বীকৃতি বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহৎ দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত কয়েক ঘণ্টা’র মধ্যেই গাজীপুরে পাঁচ স্থানে আ‘গুন আমতলীতে বিএনপি নেতা জালাল ফকিরকে গণসংবর্ধনা খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রিটনের দোয়া প্রার্থনা গাজীপুরের গাছায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও তবারক বিতরণ টঙ্গীতে বেসরকারি বিদ্যালয়গুলোর ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর নির্বাচনী প্রচারণা শুরু গাজীপুরে হাজী মো: মনসুরআলী একাডেমীর বার্ষিক ক্লাসপার্টি ও পুরস্কার বিতরণ সম্পন্ন
বিজ্ঞপ্তি :
Wellcome to our website...

ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
ফাইল ফটো

ফাইল ফটো

অনলাইন ডেস্ক: অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ পুতুল ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন। প্যারিসে ইউনেস্কো দপ্তরে “ইউনেস্কো – আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার” সংক্রান্ত আন্তর্জাতিক জুরি বোর্ডের বৈঠকে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। ​উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে অসামান্য অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়ে থাকে। কুয়েতের আমির জাবের আল-আহমদ আল-সাবাহর অর্থায়নে পুরস্কার​টি প্রবর্তিত হয়। কুয়েতের অর্থ সাহায্যে পরিচালিত এই পুরস্কারের অর্থমূল্য ২০,০০০ মার্কিন ডলার, যা একজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে​ ​দেওয়া হয়ে থাকে। ​প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে গঠিত আন্তর্জাতিক এই জুরি বোর্ড পুরস্কারের জন্য যোগ্য ব্যক্তি বাছাই করবেন। ​ ​ইউনেস্কো মহাপরিচালক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলকে জুরি হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেন। জুরি বোর্ডের অন্য চার সদস্য হলেন – জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের স্পেশাল রাপোর্টার কাটালিনা দেবানদাস আগুইলার , আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত লেবাননের সাংবাদিক ​মে শিডিয়াক , অস্ট্রিয়ার জোহান কেপলার ইউনিভার্সিটির অধ্যাপক ক্লাউস মিয়েসেনবার্গার, এবং প্রতিবন্ধী অধিকার সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের সদস্য মার্টিন বাবু মেসিগুয়া। সভার শুরুতে জুরি বোর্ডের সদস্যগণ সায়মা ওয়াজেদকে আগামী দুই বছরের জন্য বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (সকাল ৯:১৭)
  • ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

dfxgvbdfffffybhrtfybrt

আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট