গাজীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ফিলিং স্টেশনে প্রভাব খাটিয়ে তেল নেওয়ার অভিযোগ - Sotto Unmochon গাজীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ফিলিং স্টেশনে প্রভাব খাটিয়ে তেল নেওয়ার অভিযোগ - Sotto Unmochon
  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ফিলিং স্টেশনে প্রভাব খাটিয়ে তেল নেওয়ার অভিযোগ

ডেক্স রিপোর্ট / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

Views: 6

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় একটি ফিলিং স্টেশন থেকে নিয়মবহির্ভূতভাবে গ্যালন ও মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহ করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম ও তার অনুসারীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর জাঝর এলাকার ‘গাজীপুর সিটি ফিলিং স্টেশন লিমিটেড’-এ এই ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে ১০-১২ জনের একটি দল মোটরসাইকেল ও বড় বড় গ্যালন নিয়ে স্টেশনে হাজির হয় এবং তেল সংগ্রহ শুরু করে।

এ সময় তেল নিতে আসা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের বিভিন্ন কারখানার কর্মচারী হিসেবে দাবি করেন। কারখানার মেশিন চালানোর জন্য ডিজেল নেওয়া হচ্ছে বলে জানালেও তারা কোনো বৈধ পরিচয়পত্র বা তেল সংগ্রহের প্রয়োজনীয় অনুমতিপত্র প্রদর্শন করতে পারেননি। স্থানীয়দের ভাষ্যমতে, বিভিন্ন কারখানার নাম ভাঙিয়ে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে এই জ্বালানি তেল সরিয়ে নেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে গাছা থানা বিএনপি নেতা নজরুল ইসলাম জানান, মোটরসাইকেল চালকেরা তেল পাচ্ছিল না দেখে তিনি সেখানে গিয়ে শৃ‘ঙ্খলা বজায় রেখে ২০০ টাকা করে তেল দেওয়ার ব্যবস্থা করেছেন। পাশাপাশি তার সাইটে থাকা ভেকু বা স্কেভেটর মেশিন চালানোর জন্য গ্যালনে কিছু তেল সরবরাহ করা হয়েছে বলে তিনি স্বীকার করেন। তবে চাপের বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

ফিলিং স্টেশনের ম্যানেজার সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রির দাবি করলেও প্রতিষ্ঠানের হিসাবরক্ষক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সম্পূর্ণ ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি জানান, বিএনপি নেতা নজরুল ও তার সমর্থকরা এক প্রকার চাপ প্রয়োগ করেই জোরপূর্বক গ্যালন ভরে তেল নিয়ে গেছেন। নিরাপত্তাহীনতা ও চাকরি হারানোর আশ‘ঙ্কায় তারা তাৎক্ষণিক প্রতিবাদ করতে পারেননি বলেও উল্লেখ করেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় পর্যায়ে ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শুক্রবার (সকাল ১০:১০)
  • ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard