গাজীপুরে যানজট নিরসন ও ফুটপাত উচ্ছেদ: স্বস্তিতে সাধারণ পথচারী - Sotto Unmochon গাজীপুরে যানজট নিরসন ও ফুটপাত উচ্ছেদ: স্বস্তিতে সাধারণ পথচারী - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে যানজট নিরসন ও ফুটপাত উচ্ছেদ: স্বস্তিতে সাধারণ পথচারী

ডেক্স রিপোর্ট / ৩৭ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

Views: 8

গাজীপুর মহানগরীর যানজট নিরসন এবং পথচারীদের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত এলাকায় এক বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে টঙ্গী কলেজগেট, বোর্ডবাজার, বড় বাড়ি, মালেকের বাড়ি এবং গাজীপুর চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে গড়ে ওঠা কয়েক শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে যেন তারা পুনরায় জনগুরুত্বপূর্ণ এই ফুটপাতগুলো দখল না করেন।

জনস্বার্থে পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে তদারকি করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম. মনজুরুল করিম রনি। তিনি সংবাদমাধ্যমকে জানান যে, জনগণের চলাচল স্বাভাবিক রাখা এবং শহরের সৌন্দর্য রক্ষায় এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

​গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার এই উচ্ছেদ অভিযান প্রসঙ্গে জানান, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট সহনীয় পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্যে পর্যায়ক্রমে সব এলাকায় এ ধরনের অভিযান চালানো হবে। দীর্ঘদিন পর ফুটপাতগুলো দখলমুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক স্বস্তি লক্ষ্য করা গেছে।

এলাকাবাসীর মতে, ফুটপাত দখল হয়ে থাকায় এতদিন তাদের জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হতো, যার ফলে প্রতিনিয়ত তীব্র যানজট ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হতে হতো। গুরুত্বপূর্ণ এই অভিযানে সংসদ সদস্য ও পুলিশ কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসাইন, গাছা জোনের সহকারী কমিশনার (এসি) এরশাদুর রহমান এবং গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (সন্ধ্যা ৬:০৪)
  • ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard