টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে ইন্টারেক্ট ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ - Sotto Unmochon টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে ইন্টারেক্ট ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে ইন্টারেক্ট ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

ডেক্স রিপোর্ট / ৩৮ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

Views: 1

গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় শতাধিক সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ইন্টারেক্ট ক্লাব অব ঢাকা ওল্ড সিটি। গত বুধবার বিকেলে এক মানবিক ও উৎসবমুখর পরিবেশে এই সেবাধর্মী কার্যক্রম সম্পন্ন হয়। উক্ত ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান পরামর্শদাতা ও প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সদ্য সাবেক সভাপতি ও সিএলএফ মোরশেদুল আলম মুসফিক। এছাড়াও বর্তমান সভাপতি শওকত জাওয়াদ, সহ-সভাপতি সিয়াম রোহান হাওলাদার, তাইমুল হক ধ্বনি, ইপশিতো সরকার, জান্নাতুল ফেরদৌস, ইসরাত জাহান রুহি ও ওর্থী মল্লিকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

​মানবিক সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল তাঁর বক্তব্যে বলেন, মূলত টঙ্গীর কিশোরদের হৃদয়ে মানবতার কোমল পুষ্প ফোটানোর লক্ষ্যেই তিনি এই উদ্যোগে উৎসাহ দিয়ে যাচ্ছেন। তরুণ প্রজন্ম যদি এখন থেকেই অন্যের দুঃখ-কষ্টে পাশে দাঁড়াতে শেখে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ইফতারের আগমুহূর্তে কলেজ গেট এলাকায় প্রায় ১০০ জন দরিদ্র ও পথচারীর হাতে উন্নতমানের ইফতারের প্যাকেট তুলে দেওয়া হয়। ক্লাবের সদস্যদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্থানীয় সাধারণ মানুষ ও সুধী সমাজ এই তরুণদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।

​ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ক্লাবের বর্তমান সভাপতি ইন্টার‍্যাক্টর শওকত জাওয়াদ জানান, ক্লাবের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে প্রায় ১০০ জন মানুষের ইফতারের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। এ কাজে সার্বিক সহযোগিতার জন্য তিনি স্পনসর ক্লাব ‘রোটারি ক্লাব অফ আনন্দধারা ঢাকা’-র প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনের সদ্য সাবেক সভাপতি মোরশেদুল আলম মুসফিক মনে করেন, দেশের সকল তরুণ ও কিশোরদের এভাবে শান্তি ও সেবামূলক কাজে নিয়োজিত করতে পারলে দেশ আরও সুন্দর ও সমৃদ্ধ হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (রাত ১২:৪৮)
  • ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard