রাজশাহীতে ভোক্তা অধিকার ও পরিবেশ আইনের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা - Sotto Unmochon রাজশাহীতে ভোক্তা অধিকার ও পরিবেশ আইনের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

রাজশাহীতে ভোক্তা অধিকার ও পরিবেশ আইনের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

Views: 0

রাজশাহী মহানগর এলাকায় জনস্বাস্থ্য রক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) দিনব্যাপী পরিচালিত এই সামারি ট্রায়ালে অস্বা’স্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মোড়কীকরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালতের এই ঝটিকা অভিযানে ব্যবসায়ী মহলে যেমন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তেমনি সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

​আদালত সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, রাজশাহী মহানগরীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মাসুদুল হকের বিশেষ নির্দেশনায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে এই সামারি ট্রায়াল পরিচালনা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্লাহ। অভিযানের শুরুতে সাহেব বাজার এলাকার ‘বিশাল কনফেকশনারি’-তে তল্লাশি চালানো হয়। সেখানে দেখা যায়, লাচ্ছা সেমাই সম্পূর্ণ খোলা অবস্থায় রেখে বিক্রি করা হচ্ছে এবং প্যাকেটের গায়ে কোনো প্রকার মোড়কীকরণ লেবেল বা মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ নেই। ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের এই সুস্পষ্ট অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

​অভিযানিক দলটি পরবর্তীতে বিসিক শিল্প এলাকার ‘রাতুল বেকারি’-তে হানা দেয়। সেখানে অত্যন্ত নোংরা ও অস্বা’স্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, খোলা অবস্থায় সেমাই সংরক্ষণ এবং জনস্বা’স্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের অকাট্য প্রমাণ পায় আদালত। এসব গুরুতর অপরাধের দায়ে বেকারিটিকে ৪৫ হাজার টাকা অর্থদ’ণ্ড প্রদান করা হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। একই দিনে সপুরা এলাকার গোলগফুর পেট্রোল পাম্প এবং সপুরা সিল্ক প্রতিষ্ঠানেও তদারকি অভিযান পরিচালনা করা হয়।

​অভিযান সমাপ্তি শেষে আদালতের নাজির সোহেল রানা সংবাদমাধ্যমকে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং পরিবেশ আইন যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, তা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। জনস্বার্থ ও জননিরাপত্তা নিশ্চিত করতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পক্ষ থেকে এ ধরনের সামারি ট্রায়াল বা ঝটিকা অভিযান আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধ দমনে আদালতের এই কঠোর অবস্থানে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (রাত ১১:০৫)
  • ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard