Views: 0

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্যাপন উপলক্ষে রাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দিবসটি সু’ষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে যাবতীয় কর্মসূচি নির্ধারণ, মাঠ পর্যায়ের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার আলোচনায় বক্তারা ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে জীবন উৎসর্গকারী শহীদদের আ’ত্মত্যাগ বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস। ভবিষ্যৎ প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি মমত্ববোধ ও ভাষা শহীদদের চেতনা জাগ্রত রাখতে হবে। সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্র’দ্ধা জানানো হবে। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা থানার তদন্ত ওসি সুপ্রভাত মন্ডল, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর রহমান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঘা পৌর আমির সাবদার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মমিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (UAPEO) মামুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুর রহমান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এনামুল হক। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, অমর একুশে আমাদের জাতীয় আত্মপরিচয়ের ভিত্তি। তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্র’দ্ধা জ্ঞাপন করে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি কর্মসূচি সুশৃ’ঙ্খলভাবে বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান। সভায় উপস্থিত সকল প্রতিনিধি আগামী ২১ ফেব্রুয়ারি অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শৃ’ঙ্খলার সাথে সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।