দুর্ভোগের অন্য নাম পূর্ব মাটিয়াকুড়া ধাতুয়ামুখী সড়ক: জনপ্রতিনিধিদের উদাসীনতায় ক্ষুব্ধ এলাকাবাসী - Sotto Unmochon দুর্ভোগের অন্য নাম পূর্ব মাটিয়াকুড়া ধাতুয়ামুখী সড়ক: জনপ্রতিনিধিদের উদাসীনতায় ক্ষুব্ধ এলাকাবাসী - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

দুর্ভোগের অন্য নাম পূর্ব মাটিয়াকুড়া ধাতুয়ামুখী সড়ক: জনপ্রতিনিধিদের উদাসীনতায় ক্ষুব্ধ এলাকাবাসী

শরীফ আহমেদ হাসান, শেরপুর প্রতিনিধি / ২৮ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

Views: 7

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৫ নং গোসাইপুর ইউনিয়নের পূর্ব মাটিয়াকুড়া ধাতুয়ামুখী রাস্তাটি বর্তমানে অত্র অঞ্চলের মানুষের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ এই গ্রামীণ সড়কটি দীর্ঘ দিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ  নেই বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। জনগুরুত্বপূর্ণ এই পথটি দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো মানুষ।

​সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার সিংহভাগ অংশই বর্তমানে চলাচলের অযোগ্য। বৃষ্টির পানি জমে কাদার ভাগাড়ে পরিণত হওয়া সড়কে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্ত। বিশেষ করে শিশু, শিক্ষার্থী ও বৃদ্ধদের জন্য এই রাস্তা দিয়ে চলাচল করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সামান্য বৃষ্টি হলেই সড়কটি সম্পূর্ণ অচল হয়ে যায়, অথচ দুর্ভোগ লাঘবে কোনো নেতা বা কর্মকর্তা আজ পর্যন্ত এগিয়ে আসেননি। বারবার মৌখিক অভিযোগ জানিয়েও কোনো সুফল না পাওয়ায় জনমনে তীব্র অসন্তোষ বিরাজ করছে। অবর্ণনীয় এই কষ্ট থেকে মুক্তি পেতে এবং স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (রাত ১২:৩০)
  • ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard