গাজীপুর বোর্ডবাজার শাখার অগ্রণী ব্যাংক ম্যানেজারের বিদায়ে অঝোরে কাঁদলেন গ্রাহকরা - Sotto Unmochon গাজীপুর বোর্ডবাজার শাখার অগ্রণী ব্যাংক ম্যানেজারের বিদায়ে অঝোরে কাঁদলেন গ্রাহকরা - Sotto Unmochon
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুর বোর্ডবাজার শাখার অগ্রণী ব্যাংক ম্যানেজারের বিদায়ে অঝোরে কাঁদলেন গ্রাহকরা

Reporter Name / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

Views: 0

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের বোর্ডবাজার শাখা অগ্রণী ব্যাংক ম্যানেজার কামাল উদ্দিন আহমেদ’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮আগস্ট) সন্ধ্যায় এ সংবর্ধ্বনা অনুষ্ঠিত হয়।

এসময় অঝোরে কান্নাজড়িত কণ্ঠে বিদায় জানাতে লাইন ধরে তাকে ফুলের মালা গলে পড়িয়ে বিদায় জানান সেবাগ্রহীতারা। অনেকেই উপহার তুলে দেন কর্মকর্তার হাতে।

অনুষ্ঠানে প্রধান অতিথী হয়ে বক্তব্য দেন, সুবিধা বঞ্চিত একজন দুঃখিনী মা শহরবানু, বিশেষ অতিথী করা হয় একজন অসহায় দুস্থ সহায় সম্বলহীন বৃদ্ধা নারীকে। কর্মকর্তা কামাল উদ্দিন’র উদার মানসিকতার ফলে বিদায়ানুষ্ঠানে অশ্রুশিক্ত নয়নে তারা উভয়ে বিদায়ী কর্তার সাফল্য কামনা করে দোয়া করেন।

এতে অংশ নেন বোর্ডবাজার শাখা অগ্রণী ব্যাংকের গ্রাহক দুস্থ অসহায় শ্রেণীর মানুষ-সহ কর্মকর্তার শুভাকাঙ্খী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এছারা বিভিন্ন পেশাজীবী শ্রেণীর সেবাগ্রহীতারাও অংশ নিয়ে কর্মকর্তার দীর্ঘায়ু ও আগামীর কর্মস্থলের সাফল্য কামনা করেন।

গ্রাহক বলেন, “কামাল উদ্দিন নিজ খরচে দৈনন্দিন অসহায়দের নিয়ে দুপুরের খাবার গ্রহণ করতেন। যেখানে সরকারি কর্তাব্যাক্তিরা বিলাসী জীবণযাপন করেন বিপরীতে কামাল উদ্দিন নিজ কার্যালয়ে দেয়া এসি বন্ধ করে রাখেন গ্রাহকদের লাইনে দাড়িয়ে সেবা গ্রহণের কষ্টের কথা ভেবে। তিনি সেবাগ্রহীতাদের মধ্যে অসুস্থ কেউ লাইনে দাড়িয়ে সেবা গ্রহণ করতে দেখলে তিনাকে বিশেষ সেবা’র সুযোগ করে দিতেন।”

এছারা গ্রাহক বলেন, “কামাল উদ্দিন ব্যক্তি, পরিবার, সমাজ ও কর্মজীবনে সফল একজন মানুষ। তার আগামীর কর্ম জীবণে এ বিদায়ী নির্দেশনায় সকল শ্রেণীপেশাদার সেবাগ্রহীতারা সফলতার সর্বোচ্চ চূরায় পৌঁছানোর লক্ষ্যে অশ্রুশিক্ত নয়নে তার উদার মানসিকতার নানা উদাহরণের বর্ণনা দিয়ে বক্তব্য দেন।”

সবশেষে বিদায়ী বক্তব্যে ব্যাংক ম্যানেজার কামাল উদ্দিন নিজেও  তার জীবণে সুবিধাবঞ্চিত শ্রেণী পেশার মানুষদের জন্য কাজ করতে পারার আত্মতৃপ্তি’র নানা উদাহরণ তুলে ধরেন।

এসময় তিনি বলেন, “আমার সফলতার মধ্যে অন্যতম একজন সহায়সম্বলহীন মানুষের দুই কাঠা বাসস্থানের জমি ক্রয়ে সহায়তা করতে পারা। দু’জন দুঃখিনি মায়ের পাশে থাকতে পারাও ছিলো অন্যতম উল্লেখ করে সকলের দোয়া কামনা করেন এ কর্মকর্তা।”

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার নাইমুর রহমান, সিনিয়ার অফিসার রিপন মিয়া, ইকবাল মাহমুদ, রেজওয়ানা ইসলাম-সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (সকাল ৯:৪৬)
  • ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard