জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের বেনাপোল বন্দর পরিদর্শন করেন - Sotto Unmochon জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের বেনাপোল বন্দর পরিদর্শন করেন - Sotto Unmochon
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের বেনাপোল বন্দর পরিদর্শন করেন

Reporter Name / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

Views: 0

নিজস্ব প্রতিবেদক: অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান মঙ্গলবার বিকালে বেনাপোল কাস্টমস হাউস, স্থলবন্দরের কার্গো ভেহিকল টার্মিনাল ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন এনবিআরের সদস্য (কাস্টমস) মোবিনুল কবির এবং সদস্য (প্রশাসন) মোয়াজ্জেম হোসেন। এছাড়া বন্দর কর্তৃপক্ষ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থল বন্দরের পরিচালক ও উপ-সচিব শামীম হোসেন রেজা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শন শেষে তিনি বেনাপোল কাস্টমস হাউসের কনফারেন্স হলে কাস্টমস ও বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বৈঠকে কাস্টমস কার্যক্রমের গতিশীলতা, রাজস্ব আদায়ে দক্ষতা বৃদ্ধি, সীমান্তবর্তী বানিজ্য প্রসারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়।

এর আগে, চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান বেনাপোল কাস্টমস হাউসে পৌঁছালে কাস্টমস হাউসের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (রাত ২:২৫)
  • ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard