বাঘের বাজারে তিতাস গ্যাসের অভিযান: এক লাখ টাকা জরিমানা, চুলা ও পাইপ জব্দ - Sotto Unmochon বাঘের বাজারে তিতাস গ্যাসের অভিযান: এক লাখ টাকা জরিমানা, চুলা ও পাইপ জব্দ - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

বাঘের বাজারে তিতাস গ্যাসের অভিযান: এক লাখ টাকা জরিমানা, চুলা ও পাইপ জব্দ

Reporter Name / ৬৩ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মিনহাজ নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের বাঘের বাজারের বানিয়ারচালা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জয়দেবপুর জোন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছিল বলে জানা যায়। অভিযানে প্রায় ৫০টি দুমুখো চুলা এবং ২০০ ফুট পাইপ জব্দ ও খুলে ফেলা হয়। পাশাপাশি, একজন অবৈধ ব্যবহারকারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিক-উল-আলম এবং তিতাস গ্যাস জয়দেবপুর জোনের প্রকৌশলী মোস্তফা মাহবুব।

এছাড়াও অভিযানে আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস জয়দেবপুর জোনের উপব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী, সরকারি প্রকৌশলী হাসান আল ফয়সাল, মোহাম্মদ শাকিল আহমেদ, সোহেল আহমেদ এবং উপসহকারী প্রকৌশলী মনি শংকর।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং গ্যাস অপচয় রোধে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ২:৩৯)
  • ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard