ভীমপুরে ক্রিকেট ফাইনাল খেলায় জমজমাট আয়োজন, সুপার ওভারে চ্যাম্পিয়ন সুপার কিংস - Sotto Unmochon ভীমপুরে ক্রিকেট ফাইনাল খেলায় জমজমাট আয়োজন, সুপার ওভারে চ্যাম্পিয়ন সুপার কিংস - Sotto Unmochon
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

ভীমপুরে ক্রিকেট ফাইনাল খেলায় জমজমাট আয়োজন, সুপার ওভারে চ্যাম্পিয়ন সুপার কিংস

Reporter Name / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

Views: 0

দেলোয়ার হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুর লিটনের ইটভাটা মাঠে অনুষ্ঠিত হয়েছে এক উত্তেজনাপূর্ণ ক্রিকেট ফাইনাল ম্যাচ। ২২ জুলাই (মঙ্গলবার) বিকেলে ভীমপুর যুব সমাজের আয়োজনে ১৪ ওভারের এই খেলায় মুখোমুখি হয় ভীমপুর ওয়ারিওর্স ও ভীমপুর সুপার কিংস।

প্রথমে ব্যাট করে ভীমপুর ওয়ারিওর্স দল ১০৭ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে ব্যাট করতে নেমে ভীমপুর সুপার কিংস ৮ উইকেট হারিয়ে সমান ১০৭ রান সংগ্রহ করে। ফলে ম্যাচটি গড়ায় সুপার ওভারে। সেখানে রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় ভীমপুর সুপার কিংস, আর রানারআপ হয় ভীমপুর ওয়ারিওর্স।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হক। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মাস্টার, আনোয়ার হোসেন (বাবু), যুবনেতা হযরত আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং খেলা পরিচালনা কমিটির সভাপতি মনোয়ার হোসেন (সোনা) এই ফাইনাল ম্যাচটি স্পন্সর করে: নাজমুল ট্রেডার্স, সানজিদা ফার্মেসি, মেহেদি পোল্ট্রি ফার্ম ও সুমাইয়া এন্টারপ্রাইজ।

ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় দর্শকদের বিপুল উপস্থিতি আয়োজনে নতুন মাত্রা যোগ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শুক্রবার (সকাল ১০:০৬)
  • ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard