গ্রাফিতি-চিত্রাংকনে ইতিহাসকে আঁকল পাঁচবিবির শিক্ষার্থীরা - Sotto Unmochon গ্রাফিতি-চিত্রাংকনে ইতিহাসকে আঁকল পাঁচবিবির শিক্ষার্থীরা - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গ্রাফিতি-চিত্রাংকনে ইতিহাসকে আঁকল পাঁচবিবির শিক্ষার্থীরা

Reporter Name / ৬৬ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

Views: 0

দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল হোসেন প্রমুখ।

প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পাঁচবিবি এনএম সরকারি বালিকা বিদ্যালয়, দ্বিতীয় স্থান দারুল ইসলাহ একাডেমি এবং তৃতীয় স্থান মহীপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয় মহীপুর হাজী মহসিন সরকারি কলেজ, দ্বিতীয় পাঁচবিবি মহিলা কলেজ এবং তৃতীয় মহব্বতপুর আমিনিয়া ফাজিল মাদ্রাসা।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণকে গণতান্ত্রিক চেতনা বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ৯:৩১)
  • ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard