হাজী মুনসুর আলী একাডেমি’র বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন - Sotto Unmochon হাজী মুনসুর আলী একাডেমি’র বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন - Sotto Unmochon
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

হাজী মুনসুর আলী একাডেমি’র বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক / ৩৩ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 0

বিগত সতেরো বছর ধরে দেশের সাধারণ মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল বলে মন্তব্য করেছেন বাসন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. আলাউদ্দিন চৌধুরী। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে একটি গোষ্ঠী জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। রাজপথের লড়াই আর ত্যাগ-তিতিক্ষার পর এখন সময় এসেছে ব্যালটের মাধ্যমে সেই অবিচারের জবাব দেওয়ার।

​শনিবার (৩১ জানুয়ারি) গাজীপুর মহানগরের বাসন থানাধীন ১৪ নম্বর ওয়ার্ডের চাঁন্দপাড়া এলাকায় অবস্থিত হাজী মুনসুর আলী সরকার একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলাউদ্দিন চৌধুরী তার বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর হওয়া অন্যায় এবং তারেক রহমানের নির্বাসিত জীবনের প্রসঙ্গ টেনে বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার মাধ্যমেই দেশের সঠিক ভাগ্য নির্ধারিত হবে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​হাজী মুনসুর আলী সরকার একাডেমির এই দিনব্যাপী আয়োজনে ছিল নানা বৈচিত্র্যময় ইভেন্ট। বল নিক্ষেপ, ব্যাঙ লাফ, দীর্ঘ লাফ, মোরগের লড়াই ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় মেতে ওঠে শিক্ষার্থীরা। অভিভাবকদের জন্য ছিল ঐতিহ্যবাহী ‘বিষের বালিশ’ ও ‘পাতিল ভাঙা’ খেলা। খেলাধুলা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাদু প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের সমাপনীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

​প্রতিষ্ঠানের সভাপতি এম. এ. হালিম সরকারের সভাপতিত্বে এবং আ. কাইয়ুম সরকারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এ. এইচ. সিরাজুল হক। অনুষ্ঠানটির উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মো. হারুন-অর-রশিদ সরকার। প্রধান শিক্ষক আকলিমা আঁখি ও সহকারী শিক্ষক সালেহা বক্তারের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি সভাপতি মো. আতাউর রহমান, মমিনুল ইসলাম, আলী আজম খান, রমজান হোসেন, সারোয়ার হোসাইন ও আল আমিন হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (ভোর ৫:৩৮)
  • ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard