ইয়াবাসহ আটক সেই যুবলীগ নেতা বহিষ্কার - Sotto Unmochon ইয়াবাসহ আটক সেই যুবলীগ নেতা বহিষ্কার - Sotto Unmochon
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

ইয়াবাসহ আটক সেই যুবলীগ নেতা বহিষ্কার

Reporter Name / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

Views: 0

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেত্রকোনার কলমাকান্দার রঙছাতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি ফারুক মিয়াকে সাময়িকভাবে বহিষ্কার করেছে উপজেলা যুবলীগ। বুধবার রাতে উপজেলা যুবলীগের এক জরুরি সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া এ ঘটনায় উপজেলা যুবলীগের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন উপজেলা যুবলীগ নেতা ফরিদ রানা, মাসুদ কবীর ও জাকির হোসেন।

দলীয় সূত্রে জানা গেছে, ৪নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি মো. ফারুক মিয়াকে গত মঙ্গলবার ভোরে উপজেলার রঙছাতি ইউনিয়নের বেস্তপুর এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। পরে ওই দিনই বিকেলে কলমাকান্দা থানা পুলিশ তাকে নেত্রকোনা জেলা আদালতে পাঠায়।

পরে বুধবার রাতে উপজেলা যুবলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সাংগঠনিক সভা থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফারুককে বহিষ্কারসহ ওই ওয়ার্ডের সহসভাপতি আজিজুল হককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা যুবলীগের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে সুষ্ঠু তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (সন্ধ্যা ৭:৩৪)
  • ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard