ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। - Sotto Unmochon ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। - Sotto Unmochon
  • রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

Reporter Name / ৬৫ Time View
Update : শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
ফাইল ফটো

Views: 0

ফাইল ফটো

অনলাইন ডেস্ক: অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ পুতুল ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন। প্যারিসে ইউনেস্কো দপ্তরে “ইউনেস্কো – আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার” সংক্রান্ত আন্তর্জাতিক জুরি বোর্ডের বৈঠকে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। ​উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে অসামান্য অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়ে থাকে। কুয়েতের আমির জাবের আল-আহমদ আল-সাবাহর অর্থায়নে পুরস্কার​টি প্রবর্তিত হয়। কুয়েতের অর্থ সাহায্যে পরিচালিত এই পুরস্কারের অর্থমূল্য ২০,০০০ মার্কিন ডলার, যা একজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে​ ​দেওয়া হয়ে থাকে। ​প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে গঠিত আন্তর্জাতিক এই জুরি বোর্ড পুরস্কারের জন্য যোগ্য ব্যক্তি বাছাই করবেন। ​ ​ইউনেস্কো মহাপরিচালক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলকে জুরি হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেন। জুরি বোর্ডের অন্য চার সদস্য হলেন – জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের স্পেশাল রাপোর্টার কাটালিনা দেবানদাস আগুইলার , আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত লেবাননের সাংবাদিক ​মে শিডিয়াক , অস্ট্রিয়ার জোহান কেপলার ইউনিভার্সিটির অধ্যাপক ক্লাউস মিয়েসেনবার্গার, এবং প্রতিবন্ধী অধিকার সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের সদস্য মার্টিন বাবু মেসিগুয়া। সভার শুরুতে জুরি বোর্ডের সদস্যগণ সায়মা ওয়াজেদকে আগামী দুই বছরের জন্য বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • রবিবার (সকাল ৬:১৪)
  • ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard