গাজীপুরে বিআরটিএ সড়ক ও ফুটওভারব্রীজ যেন ছিনতাইকারীদের অভয়ারণ্য - Sotto Unmochon গাজীপুরে বিআরটিএ সড়ক ও ফুটওভারব্রীজ যেন ছিনতাইকারীদের অভয়ারণ্য - Sotto Unmochon
  • বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে বিআরটিএ সড়ক ও ফুটওভারব্রীজ যেন ছিনতাইকারীদের অভয়ারণ্য

ডেক্স রিপোর্ট / ১৮ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

Views: 6

গাজীপুর মহানগরীর ব্যস্ততম বিআরটিএ সড়ক ও সংলগ্ন নির্মাণাধীন ফুটওভারব্রীজ এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য আশ’ঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যার অন্ধকার নামার পর থেকেই এই এলাকায় চলাচলকারী পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে গভীর রাত পর্যন্ত নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষ এখন একা চলাচল করতে ভয় পাচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র প্রকাশ্যেই পথচারীদের গতিরোধ করে মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে। সরেজমিনে দেখা যায়, ফুটওভারব্রীজ এবং এর আশপাশের নির্জন স্থানে কিছু যুবক দলবদ্ধভাবে অবস্থান নেয়। নির্জনতার সুযোগ বুঝে তারা একা পথচারীদের ওপর অতর্কিত হামলা চালায়। ভুক্তভোগীদের দাবি, অনেক ক্ষেত্রে ছিনতাইকারীরা ধারালো অ’স্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায় এবং বাধা দিলে র’ক্তা’ক্ত জখম করতেও দ্বিধাবোধ করে না। এই এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে ইতিপূর্বে মৃ’ত্যুর মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে। সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এই অসমাপ্ত ফুটওভারব্রীজের শ্যাফট থেকে এক ব্যক্তির অর্ধ-গলিত মর‘দেহ উ‘দ্ধার করে পুলিশ, যা জনমনে ভীতির সঞ্চার করেছে।

এলাকার ব্যবসায়ীরা জানান, পর্যাপ্ত পুলিশি টহল না থাকায় অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। একের পর এক ঘটনা ঘটলেও অপরাধীদের দমনে দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের দাবি, এই গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কঠোর নজরদারি নিশ্চিত করা হলে অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস পাবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ছিনতাই প্রতিরোধে ইতোমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনার শিকার হলে ভুক্তভোগীদের দ্রুত সংশ্লি‘ষ্ট থানার ওসির কাছে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ করে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মহাসড়ক ও ফিডার রোডগুলোতে টহল জোরদারের দাবি জানিয়েছেন নগরবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (দুপুর ১:১৪)
  • ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
  • ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard