বাঘারপাড়ায় ট্রাকভর্তি ৬৭১ বস্তা সরকারি চাল জব্দ - Sotto Unmochon বাঘারপাড়ায় ট্রাকভর্তি ৬৭১ বস্তা সরকারি চাল জব্দ - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

বাঘারপাড়ায় ট্রাকভর্তি ৬৭১ বস্তা সরকারি চাল জব্দ

Reporter Name / ৮০ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

Views: 0

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার থেকে ট্রাক ভর্তি ৬৭১ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয় খাজুরা ফাঁড়ি পুলিশ এ চাল উদ্ধার করেন। সরকারি চাল কালোবাজারে বিক্রির জন্য আনা হয়েছিল বলে সন্দেহ করা হয়। খাজুরা বাজারের ব্যবসায়ী দেলায়ার হোসেন চালগুলো এনেছিল বলে জানা গেছে।

খাজুরা ফাঁড়ির টুআইসি শুবেন্দ্র কুমার পাল জানান, রাত ১০টার দিকে গোপন খবরের ভিত্তিতে তারা চালভর্তি ট্রাকটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে জানা গেছে ট্রাকটিতে প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৬৭১ বস্তা চাল রয়েছে। চালের বস্তায় সরকারি গুদামের সিল রয়েছে।

তিনি (টুআইসি শুবেন্দ্র কুমার পাল) আরো জানান, দেলোয়ার হোসেন ট্রাক থেকে তার ঘরে চালগুলি নামানোর সময় উদ্ধার করা হয়। চালগুলি ফরিদপুর থেকে ক্রয় করেছেন বলে দাবি করেন তিনি। এ সংক্রান্ত একটি স্লিপও দেখান দেলোয়ার। এ ঘটনায় ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে নিয়মিত মামলায় আটক দেখানো হয়েছে।

এদিকে খবর পেয়ে রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ ও ওসি জসিম উদ্দিন ঘটনাস্থলে যান।

ঘটনাস্থলে পৌঁছে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ বলেন ‘দেলোয়ার হোসেন আমাদেরকে জানিয়েছেন তিনি পুজার টিয়ার চাল কিনেছেন। তবে এটা আমরা মানতে পারছি না। নিয়মিত মামলায় দেলায়ার হোসেনকে আটক করা হয়েছে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৮:৫৯)
  • ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard