কুড়িগ্রামে ছাত্রলীগ কর্মীর হাতে প্রতিমন্ত্রীর নিরাপত্তায় থাকা কনস্টেবল লাঞ্চিত। - Sotto Unmochon কুড়িগ্রামে ছাত্রলীগ কর্মীর হাতে প্রতিমন্ত্রীর নিরাপত্তায় থাকা কনস্টেবল লাঞ্চিত। - Sotto Unmochon
  • সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

কুড়িগ্রামে ছাত্রলীগ কর্মীর হাতে প্রতিমন্ত্রীর নিরাপত্তায় থাকা কনস্টেবল লাঞ্চিত।

Reporter Name / ৪৩ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

Views: 0

কুড়িগ্রামে ছাত্রলীগ কর্মীর হাতে প্রতিমন্ত্রীর নিরাপত্তায় থাকা কনস্টেবল লাঞ্চিত।

প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি’র নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে লাঞ্চিত করেছে ছাত্রদল থেকে সদ্য যোগ দেয়া এক ছাত্রলীগ কর্মী।

ঘটনাটি ঘটেছে, রবিবার সন্ধা সাড়ে ৫টার দিকে জেলার রৌমারী উপজেলায় প্রতিমন্ত্রীর বাড়ির সামনে। আহত ওই পুলিশ সদস্য রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিজ বাসায় ফিরে যান। এ ঘটনায় পুলিশ প্রশাসনের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইনাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তিনি তার উদ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রত্যক্ষদর্শি ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি তাঁর বাসা থেকে দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও কাপড় বিতরণ প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বিশৃঙ্খলার সৃষ্টি হলে নাজমুল হাসান জুয়েল নামের ওই ছাত্রলীগ কর্মী কনস্টেবল আবু সায়েম কে ইউনিফর্ম পড়া অবস্থায় এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে আহত করে। ঘটনাটি প্রতিমন্ত্রী জাকির হোসেন অবহিত হলে ছাত্রলীগের ওই কর্মীকে তাৎক্ষনিক শাসন করে বিষয়টি মীমাংসা চেষ্টা করে ব্যর্থ হন। পরে ওই কন্সটেবল থানায় ফিরে এসে অফিসার ইনচার্জ(ওসি)এর কাছে তাকে লাঞ্চিত করার উপযুক্ত বিচার দাবী করেন।
আহত পুলিশ সদস্য আবু সায়েম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘আমরা চারজন পুলিশ সরকারি দায়িত্ব পালন করছিলাম। মন্ত্রী স্যার কাপড় ও ত্রাণ সহায়তা দিচ্ছিলেন। অনেক মানুষ উপস্থিত হওয়ায় একটু হট্টগোলের সৃষ্টি হলে জুয়েল নামের ওই ছেলেটা প্রথমে আমাদের উদ্যেশ্য করে গালিগালাজ করতে থাকে। গালি দিচ্ছেন কেন-এটা মাত্রই আমাকে পোশাকের কলার ধরে কিলুঘষি ও লাথি মারে। পরে মন্ত্রী স্যার এসে তাকে ধমক দিয়ে চরথাপ্পর মেরে দুঃখ প্রকাশ করেন।’ উল্লেখ্য, ছাত্রলীগ কর্মী নাজমুল হাসান জুয়েল মন্ত্রীর চাচাতো ভাই বলে জানা গেছে। আ’লীগ ক্ষমতায় আসার পর সে খোলস পাল্টে ছাত্রদল থেকে উপজেলা ছাত্রলীগে যোগ দেয়।

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘ঘটনার পর পরই আমি ওই ছাত্রলীগ কর্মীকে থাপ্পর মেরে বাসা থেকে বের করে দিয়েছি। পুলিশের গায়ে হাত দিয়ে সে অন্যায় করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • সোমবার (সকাল ৮:০১)
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই রমজান, ১৪৪৭ হিজরি
  • ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard