মধ্যরাতে সৌদি থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি - Sotto Unmochon মধ্যরাতে সৌদি থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

মধ্যরাতে সৌদি থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

Reporter Name / ৫৯ Time View
Update : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

Views: 0

দুর্দশা নিয়ে এমন ফেরাটা কোন ভাবেই মেনে নিতে পারছিলেন না চাঁদপুরের বাবুল হোসেন। বাবুলের অভিযোগ তার সৌদিতে ছয় মাসের বৈধ আকামা থাকা সত্ত্বেও কর্মস্থল থেকে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে। বাবুলের কোনও কথা শুনেনি সে দেশের প্রশাসন।

শুধু বাবুল নয়, নানা অভিযোগ নিয়ে সৌদি আরব থেকে গতকাল রোববার রাত ১১.০৭ মিনিটে সৌদি এয়ারলাইন্স SV-804 বিমান যোগে ঢাকায় পৌঁছান ১৭৫ বাংলাদেশি। সকলে আবার খালি হাতে, কেউবা খালি পায়ে, করো মুখে বড় দাড়ি, কেউ কাজের পোশাক পরে ফেরত এসেছেন। এক কাপড়ে ঘর থেকে বের করে দেওয়ার মতোই প্রত্যকের অবস্থা।

দেশে ফেরা কর্মীদেরকে ওয়েজ আর্নাস কল্যাণ বো‌র্ডের সহ‌যো‌গিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে বিমান বন্দরে খাবারসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা প্রদান করা হয়েছে। ফেরত কর্মীরা জানান প্রতিদিন শত শত কর্মীকে সেদেশের প্রশাসন গ্রেপ্তার করছে। রিয়াদ ডিপোর্টেশন ক্যাম্পে এখন হাজার খানেক বাংলাদেশি কর্মী রয়েছেন।

টাঙ্গাইলের আলিম, মনির হোসেন, নরসিংদীর মোঃ জোবাইর, লক্ষিপুরের ফরিদ, মুন্সিগঞ্জের শরিফ হোসেন, মেহেরপুরের সেলিম রেজাসহ অনেকেই এই প্রতিবেদককে অভিযোগ করেন যে বৈধ আকামা থাকা সত্ত্বেও তাদের জোরপূর্বক ধরে জেলখানাতে কিছুদিন রেখে দেশে ফেরত পাঠানো হয়।

এমন আরও কিছু কর্মী অভিযোগ করেছেন কফিল (মালিক) আকামা নতুন করে নবায়ন করেনি বা আকামা বাতিল করে তাদের দেশে পাঠানো হচ্ছে। এক্ষেত্রে সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস তাদের কোনও সহযোগিতা করেনি। কর্মীরা বলছেন সরকারের পক্ষ থেকে এখনি ব্যবস্থা না নিলে বড় সমস্যা তৈরি হতে সৌদি আরবে।

জিআরএস/একুশ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (রাত ৩:৩১)
  • ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard